কোন কলামের যোগফল সবচেয়ে বড়?
ঢাকা অঞ্চলের গণিত উৎসব ও অলিম্পিয়াডের পরীক্ষা শেষ। ফলাফল ঘোষণার আগে প্রতিবারের মতো প্রতিযোগীদের সামনে আমরা কয়েকজন ‘এক মিনিটের’ ভাষণ দিচ্ছি। আমি বললাম, একটা গণিতের ধাঁধা দিচ্ছি, ঝটপট উত্তর চাই। সময় ৩০ সেকেন্ড। প্রশ্নটা হলো, যদি (৪)ক = (৪২)ক হয়, তাহলে ক-এর মান কত? প্রশ্নটা মুখ থেকে বের হওয়ারও সময় পায়নি, অন্তত ২০ থেকে ২৫ জন হাত তুলেছে। সবার উত্তর ঠিক। ক-এর মান শূন্য, মানে ক = ০। খুব সহজ। কারণ, যেকোনো সংখ্যার ঘাত (পাওয়ার) ০ হলে, সেই সংখ্যার মান ০ হয়ে যায়। এটা ক্লাস ফোর-ফাইভের শিক্ষার্থীরাও জানে। তাই ক-এর মান শুধু ০ হলেই (৪)ক = (৪২)ক—এই সমীকরণে বাঁ ও ডান, দুপাশের সংখ্যা দুটির মান শূন্য হবে। এটা বলতে ১০ সেকেন্ডই যথেষ্ট।
গণিতের এ রকম অনেক মজার ধাঁধা আছে। আজ একটা ধাঁধা দিচ্ছি। এক মিনিটে উত্তর দিতে হবে। ক্যালকুলেটর বা মনে মনে যোগ করারও দরকার নেই। শুধু মনোযোগ দিয়ে একটু দেখেই উত্তরটা বলে দেওয়া যায়। উৎসাহী পাঠক, মন্তব্য হিসেবে অনলাইনেই উত্তর দিন। এক মিনিটে কীভাবে উত্তরটা বের করলেন, অর্থাৎ উত্তর বের করার যুক্তিটিও লিখুন।
সঠিক উত্তর আগামী সপ্তাহের এই দিনে ছাপা হবে। সেই সঙ্গে থাকবে নতুন আরেকটি ধাঁধা।
প্রশ্ন:
নিচের সারণিটি লক্ষ করুন
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ০ ১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ২ ১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৩ ২ ১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৪ ৩ ২ ১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৫ ৪ ৩ ২ ১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৫ ৪ ৩ ২ ১
১ ২ ৩ ৪ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১
১ ২ ৩ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১
১ ২ ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১
১ ০ ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১
এখানে দুই পাশে ১০টি করে কলাম আছে। এক নজর দেখে বলুন, কোন কলামের অঙ্কগুলোর (ডিজিটগুলোর) যোগফল সবচেয়ে বড়। সময় মাত্র ১ মিনিট!