কোনো বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চার মূর্তি বই নিয়ে আলোচনা করা হয়
গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চার মূর্তি বই নিয়ে আলোচনা করা হয়

গত কয়েক মাসে ৪৫টি বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করেছে। ৪৫টি বই পড়া তারা সম্পন্ন করেছে। এমনটি আমরা সারা বছর চালাতে চাই। এটা নিঃসন্দেহে বলা যায়, বন্ধুসভার বন্ধুরা বই পড়ায় মনোযোগী হয়েছেন। আমরা চাই মাসে একটি করে বই যেন পাঠচক্রের বিষয় হয়ে ওঠে। বইটা যেন সবাই পড়ে এসে পাঠচক্রের নির্দিষ্ট দিনে আলোচনায় অংশ নেন।
এখনো অনেক বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করেনি, তাদের দ্রুত এ আয়োজনে অংশ নিতে বলি। এটাও আনন্দের বিষয় যে আমাদের অনেক প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পাঠচক্রে অংশ নিচ্ছেন। একদিন হয়তো সারা দেশের প্রথম আলোর সব প্রতিনিধিই এ আয়োজনে অংশ নেবেন। এটা অস্বীকার করার উপায় নেই যে সামনে এগোতে হলে বই পড়ার বিকল্প নেই।
ময়মনসিংহ বন্ধুসভাকে একটি বিশেষ ধন্যবাদ জানাতে হয়। তারা আয়োজনে করেছে একটি বড় বিতর্ক কর্মশালার। কর্মশালায় ১২৩ জন অংশ নিয়েছেন। আশা করি, বিভিন্ন বন্ধুসভা নানা আয়োজন নিয়ে মেতে থাকবে।