কোরিয়ার রেস্তোরাঁ এ দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্ল্যাটার
প্ল্যাটার

দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ বিবিকিউ শাখা খুলল বাংলাদেশে। রাজধানীর গুলশান অ্যাভিনিউ এলাকায় মূল সড়কের পাশেই বিবিকিউ বাংলাদেশ নামে চালু হয়েছে এটি।
২৭ জানুয়ারি উদ্বোধনের পর এরই মধ্যে এটি পরিচিতি পেয়েছে ভোজনরসিকদের কাছে। ১৭৫/এ নম্বর বাড়িটির দুই ও তিনতলা জুড়ে মনোরম পরিবেশে খাবারের পাশাপাশি আড্ডা দেওয়ার সুযোগ মিলবে শতভাগ। এখানকার প্রশিক্ষণ ব্যবস্থাপক রাশেদুল আলম বলেন, ‘এখানে সব ধরনের খাবারে জলপাই তেলের ব্যবহার করা হয়। জলপাই তেল খাবারের স্বাদ ও স্বাস্থ্যের দুয়ের জন্যই উপকারী।’
নানা ধরনের খাবারের মধ্যে গোল্ডেন অলিভ চিকেন, গ্রিলড চিকেন, মাশরুম সুপ, ক্রিম সুপ, পিৎজা, প্যান ক্রিম পাস্তা, স্টিম রাইস, চিকেন রাইস ইত্যাদি।
কাঠ আর কাচের সমন্বয়ে করা অন্দরসজ্জা রেস্তোরাঁর জৌলুশ বাড়িয়ে দিয়েছে অনেকখানি। ১৮০ জনের একসঙ্গে বসার ব্যবস্থা আছে। পার্টির জন্য বুকিং দিতে চাইলে আগে এসে কথা বলতে হবে।

বিবিকিউ বাংলাদেশ
বিবিকিউ বাংলাদেশ

বাঁশবাগানে খেতে যাই
রাজধানীর বনানী সড়ক তিন, ব্লক এফে চালু হলো নতুন রেস্তোরাঁ প্ল্যাটার। রাস্তা থেকে ভেতরে ঢুকতেই ধাঁধায় পড়ে যাবেন। বাঁশবাগানের পাশ ঘেঁষে একতলা ঘর। ওপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে নেমে গেছে অনেকটা গ্যালারির মতো। বেঞ্চ, টেবিল-চেয়ার ইত্যাদি বসানো হয়েছে অনেকটা পরিকল্পনা করেই। কোথাও তরতর করে বইছে পানির স্রোত, কোনো দিকে আবার গাছের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে খাবারের জায়গা। একদিকে আছে সরাসরি গানের মঞ্চ। বাতাস বইতে শুরু করলেই নিমগাছ আর বাঁশবাগানে শনশন শব্দ। সব মিলিয়ে দারুণ এক খাবার বাড়ি এই প্ল্যাটার। এখানে সম্মেলন, আড্ডা, খেলাধুলা, টিভি দেখা বা বই পড়ার ব্যবস্থাও চমৎকার। সব মিলিয়ে তাই কর্তৃপক্ষ এটাকে বলছেন ‘লাইফ স্টাইল রেস্তোরাঁ’।
প্রতিষ্ঠানটির পরিচালক শাকিলা সাত্তার বলেন, ‘খাবারের পাশাপাশি আমরা বড় পর্দায় খেলা দেখা, বই পড়া বা কেনার জন্য আলাদা জায়গা বানিয়েছি। ছাদে রেখেছি টেবিল টেনিস, ফুটবল ইত্যাদি খেলার সুন্দর ব্যবস্থা।’

মাটির চুলায় বানানো ১২ থেকে ১৮ ইঞ্চি আকারের নানা ধরনের ‘ফায়ার উড’ পিৎজার স্বাদ নিতে পারবেন।
দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে এটি।
নকশা প্রতিবেদক