কৈফিয়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৈফিয়ত
কৈফিয়ত

প্রতিদিন সন্ধ্যাবেলা ডেট করতে কারেন্ট যায় এক ইলেকট্রিক বাতির কাছে। কারেন্টকে অতিথি হিসেবে পেলে বাতির আনন্দের সীমা থাকে না। সে এলেই উজ্জ্বল হয়ে ওঠে তার সর্বাঙ্গ।চমৎকার দিন কাটছিল তাদের। কিন্তু একদিন এই বাতির পাশে দেখা গেল আরেক বাতি। তার মাথায় টুপির মতো সুদর্শন শেড। খুবই ফ্যাশনদুরস্ত। আর তাই অনুমান করা দুরূহ নয়, তার সঙ্গে অনতিবিলম্বে যোগাযোগ স্থাপন করল কারেন্ট।তুমি ওর কাছে যেয়ো না। শুনছ? প্লিজ, যেয়ো না,’ আকুল স্বরে কারেন্টকে অনুরোধ করল প্রথম বাতি। তুমি তো দেখছি ঈর্ষাকাতর!’ ভারি অবাক হলো কারেন্ট। ‘তবে আমার কিন্তু কোনো দোষ নেই। আমার জন্মই হয়েছে অলটারনেটিং কারেন্ট হিসেবে।’