কৈফিয়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থতার কারণে গত বেশ কয়েক সপ্তাহ ‘আপনার রাশি’ লিখতে পারেননি কাওসার আহমেদ চৌধুরী। বহু পাঠক আমাদের কাছে এ বিষয়ে নিয়ে ‘নালিশ’ জানিয়েছেন। শুধু তাঁর পাঠকদের কথা ভেবেই আবারও লিখলেন কাওসার আহমেদ চৌধুরী। আমরা তাঁর সুস্বাস্থ্য কামনা করি।—বি.স.মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > বিশ্বের এক শ্রেষ্ঠ অভিনেতা মার্লোন ব্র্যান্ডো ছিলেন মেষ রাশির জাতক। এলিয়া কাজান, বার্তোলুচ্চি ও চ্যাপলিনের মতো মহান চলচ্চিত্রকারেরা তাঁকে নিয়ে কাজ করেছেন। পাকিস্তানি আমলে ব্র্যান্ডো একবার ঢাকায় এসেছিলেন ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে। প্রিয় মেষ, ব্র্যান্ডোর জীবনী জানতে হবে না—তাঁর চলচ্চিত্র দেখলেই আপনি অনুপ্রাণিত হবেন। চলতি সপ্তাহে মেষ হিসেবে বেশ কয়েকটি বাধা আপনাকে পার হতে হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > একবার আমার এক বৃদ্ধা আত্মীয় আমার সঙ্গে বসে রাত জেগে টেলিভিশনে রবীন্দ্রনাথের একটি তথ্যচিত্র দেখেন। আমি তাঁর গভীর আগ্রহ দেখে মুগ্ধ হই। জিজ্ঞেস করি, ‘কেমন লাগল?’ তিনি বলেন, ‘বাবা, আমি সারাক্ষণ ভাবছিলাম, লোকটা মুখে ভাত ঢোকাত কেমন করে!’ প্রিয় বৃষ, সবার বোধশক্তি সমান হয় না। এ সপ্তাহে এ বিষয়ে কারও ওপর মেজাজ গরম করবেন না। কাউকে নিয়ে বিদ্রূপ করবেন না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > জটিল সমস্যা দেখলে চোখ বন্ধ করে কোনোমতে এই সাতটা দিন পার করে দিন। আর সমস্যা না থাকলে তো ল্যাঠা চুকেই গেল।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > জাদুকরেরা খুব সৎ। তাঁরা বলেই দেন—সব জাদুই হাতের কৌশল। কৌশলটা কিন্তু প্রকাশ করেন না। করলে আর মজা থাকে না। আমিও বলি, রাশি শাস্ত্রটা বিজ্ঞান নয়, তবে...। প্রিয় কর্কট, চলতি সপ্তাহের শেষে আপনার মুখে হাসি ফুটবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> ভৃত্যকে জিজ্ঞেস করা হয়, ‘দুই সাহেবের মধ্যে কেমন আলোচনা হলো?’ ভৃত্য জানায়, ‘ভালোচনা হলো বলেই তো মনে লয় স্যার। দুজনে বেশ অনেকক্ষণ ধরে হেসে হেসে কথা কইলেন।’...প্রিয় সিংহ, এ সপ্তাহে আপনার কোনো জরুরি আলোচনা থাকলে সেটাও ‘ভালোচনা’ হয়ে ওঠার আশা আছে। শুধু একটু হেসে হেসে কথা কইবেন!কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > কারও হাসি দেখলে ধরে নেবেন না যে সে আপনার রূঢ় কথায় কোনো কষ্ট পায়নি। একটা সুন্দর উর্দু শের আছে, ‘হুজুনে গম উনিক ফিতরাত বদল নেহি সেকতি। উয়ো ক্যায়া কারে, উনেহ আদত হ্যায় মুসকুরানেকি।’ অর্থাৎ, দুঃখের জোয়ারও তার অভ্যাস কেড়ে নিতে পারে না। ও কী করবে—হাসিমুখে থাকাটাই যে ওর স্বভাব।’তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > অনেক সমস্যার মধ্যেও একটি বড় আনন্দের উপলক্ষ জুটবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > কিছু কর্তাব্যক্তির চেয়ারের পেছনে একটা তোয়ালে কেন ঝোলানো থাকে—এ প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। প্রিয় বৃশ্চিক, জীবনে সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না। তবে আপনি এ সপ্তাহে একটা রহস্যের কিনারা করবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > মান্না দে একবার ঢাকায় এক আবাসিক আড্ডায় আমাদের এক কণ্ঠশিল্পী সনৎ-এর মাথায় হাত রেখে বলেছিলেন, ‘আশীর্বাদ করি, তুমি তোমার মতো হও!’ প্রিয় ধনু, আপনাকেও বলি, আপনি আপনার মতো হোন, অন্য কারও মতো হওয়ার দরকার নেই।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > লক্ষ করবেন—বাংলাদেশটা ছেয়ে আছে ‘পুর’ আর ‘গঞ্জ’-এ। মকর এ সপ্তাহে চক্কোর দেবেন—ফ্রম পুর টু গঞ্জ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > আপনার কাজগুলো হতে হতে নষ্ট হয়ে যাচ্ছে? এ সপ্তাহে তা আর হবে না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > তিরস্কারে মাথা হেঁট হয়। আবার পুরস্কারের মালাটা গলায় নিতে গেলেও মাথাটা একটু নোয়াতেই হয়।...এ সপ্তাহে পুরস্কার আছে, তবে আপনার বিনয়ী হাসিটি বজায় রাখবেন।