কৈশোরে কোটিপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর আমদানিকারক
চীনা-মার্কিন কিশোর জোনাথান কুন। চীন থেকে গাড়ির যন্ত্রাংশ আমেরিকায় আমদানি করেই কোটিপতি হয় কিশোর কুন। ১৬ বছর বয়সে স্কুলে পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করে সে। বছর না পেরোতেই নামের আগে মিলিওনেয়ার তকমা জুটে যায় তার। বর্তমানে তার বার্ষিক আয় প্রায় ৮০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ কোটি টাকা।

ওয়েবসাইট বানিয়েই কোটিপতি
মাত্র ১৬ বছর বয়সে এক লাখ ডলার আয় করে মার্কিন কিশোরী জুলিয়েট ব্রিনদ্যাক। মিস ও ফ্রেন্ডস নামে দুটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরি করে আলোচিত হয় সে। কিশোরীদের জন্য বিশেষায়িত এই সাইট দুটি জুলিয়েটকে কোটিপতি বানিয়ে দেয়। বর্তমানে তার আয় ১৫ লাখ ডলারের বেশি, বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি টাকা।