কৈশোরে কোটিপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডি ব্র্যাড শ
ম্যাডি ব্র্যাড শ

নেকলেস বালিকা
এমথ্রি গার্ল ডিজাইন (www.m3girldesigns.com) নামের মার্কিন গয়না নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান ম্যাডি ব্র্যাড শ। বছরে এ প্রতিষ্ঠানটির আয় ১৬ লাখ ডলারের বেশি। যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি খুচরা দোকান আছে এই প্রতিষ্ঠানের। প্রতি মাসে ৬০ হাজারের বেশি নেকলেসই বিক্রি করে ম্যাডির কোম্পানি। এত আয় যার, তার বয়স কিন্তু এখন ১৭ মাত্র! ১৬তম জন্মদিন পেরোনোর পরে ম্যাডি শুরু করে তার কোম্পানি। আর অল্পদিনেই নিজের বাহারি ডিজাইনের জুয়েলারি বিক্রি করে কোটিপতির ঘরে নাম লেখায় সে। কোমল পানীয়র ছিপির মতো নকশার নেকলেস বিক্রি করে ‘নেকলেস বালিকা’ নামে আলোচিত হয় ম্যাডি। সূত্র: ডিজিটাল জার্নাল

শুভম ব্যানার্জি
শুভম ব্যানার্জি

ব্রেইল প্রিন্টার বিক্রি করেই কোটিপতি
মাত্র ১৩ বছর বয়সেই উদ্যোক্তা হিসেবে নাম করেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোর শুভম ব্যানার্জি। সবে অষ্টম শ্রেণিতে উঠেছে শুভম, আর এরই মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দারুণ এক কাজ করেছে শুভম। ব্র্যাইগো ল্যাবস নামে উদ্যোগের মাধ্যমে শুভম সস্তায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই ছাপার জন্য প্রিন্টার নির্মাণ করে। ইন্টেল সম্প্রতি শুভমের এই উদ্যোগে বেশ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। শুভমের ব্রেইল প্রিন্টারের দাম পড়ে ৩৫০ ডলার। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস