প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার সবচেয়ে বড় সমবায়ী প্রতিষ্ঠান পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (ঋণদান সমিতি) ত্রিবার্ষিক নির্বাচন ১৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে মো. নাছির উদ্দিন সভাপতি, সৈয়দ বেলাল হোছাইন সহসভাপতি এবং মুহাম্মদ ইদ্রিচ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সদস্য নির্বাচিত হয়েছেন মো. ইসমাঈল, নাজেম উদ্দিন, শামশুল আলম, জাকের হোছাইন, জসিম উদ্দিন, আবুল হাশেম, শাহেদুল ইসলাম, নাছির উদ্দিন ও জাফর আলম। ইউনিয়নের চার হাজার ৩১৩ জন সদস্যের (ভোটার) মধ্যে তিন হাজার ২২১ জন সদস্য নির্বাচনে ভোট দেন। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. মাঈনুদ্দিন ভোট গণনা শেষে পরদিন ভোর চারটায় ফলাফল ঘোষণা করেন।