কোটস বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কোটস বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম কারখানা। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিসার উদ্দিন আহমেদ ও ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী।
অতিথিরা প্রতিষ্ঠানের সাগরিকা এলাকায় অবস্থিত কারখানার পাশে বেশ কিছু বনজ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোটস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন-এইচআর) নোমান বিন জহির উদ্দিন, প্রতিষ্ঠানের সিবিএ সভাপতি শেখ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক হাশেম রেজা প্রমুখ। বক্তারা বলেন, ‘বিশ্বে জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে, উষ্ণ হচ্ছে পৃথিবী। আর এই পরিবর্তনে বাংলাদেশও ক্ষতির সম্মুখীন। এই ক্ষতি এড়াতে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।’ তাঁরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।