কোটা কীভাবে বণ্টন হয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষার মাধ্যমে আপনি যদি সরকারের প্রথম শ্রেণীর (ক্যাডার) কর্মকর্তা হতে চান, পরীক্ষায় অবশ্যই আপনাকে ভালো করার কোনো বিকল্প নেই। তবে সঙ্গে প্রয়োজনে মিলতে হবে কোটাও। বিসিএস পরীক্ষায় ৪৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকে মেধার (মেরিট) ভিত্তিতে।আর ৫৫ শতাংশ থাকে জেলা কোটা। জেলা কোটার আবার রয়েছে চারটি ভিন্ন ভাগ। সেগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী কোটা থাকবে ১০ শতাংশ, আদিবাসী কোটা ৫ শতাংশ এবং সাধারণ কোটা ১০ শতাংশ। আপনি যদি মেধা কোটায় টিকে যেতে পারেন, তবে তো কথাই নেই। তা না হলে পিএসসি বিধি মোতাবেক যাবতীয় কোটা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে আপনাকে চূড়ান্তভাবে নির্বাচন কবরে। ঠিক একই নিয়ম চালু থাকবে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর নন-ক্যাডার চাকরির ক্ষেত্রে।