কোতোয়ালি থানায় প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক সমাপনী পরীক্ষায় দামপাড়ার এমএম আলী সড়কের বাংলাদেশ এলিমেন্টারি স্কুল শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন প্রথম বিভাগ এবং বাকি পাঁচজন দ্বিতীয় বিভাগ পেয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের ছাত্র ইয়ামিনুল হক কোতোয়ালি থানায় প্রথম হয়েছে। সে পেয়েছে ৫৭৪ নম্বর।ইয়ামিনুল হক ভালো ফলাফলের প্রতিক্রিয়ায় জানায়, ‘আমি খুব খুশি। অভিভাবক ও শিক্ষকদের অনুপ্রেরণা ছিল বলেই আমি ভালো করতে পেরেছি।’ ভালো ফলাফল প্রসঙ্গে বিদ্যালয়ের অধ্যক্ষ নাদেরা বানু বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দিনের পড়া দিনে আদায়, কঠোর নজরদারি আছে বলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পেরেছে। আমি মনে করি, শুধু শিক্ষকেরা নই, পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের অভিভাবকেরাও এ সাফল্যের অংশীদার। আমাদের সাফল্য ধরে রাখতে আমরা আরও বেশি সচেতন থাকব।’