কোথায় পড়ব উন্নয়ন অধ্যয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি যে বিষয়েই স্নাতক বা স্নাতকোত্তর হোন না কেন, এখন একটি অতিরিক্ত স্নাতকোত্তর ডিগ্রি করে নিতে পারেন ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়নে। তাতে করে চাকরির বাজারে আপনার চাহিদা তো বাড়বেই, সঙ্গে সঙ্গে আপনার জ্ঞানের পরিধিও বাড়বে। তাই আসুন জেনে নিই বাংলাদেশে কোন কোন বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়নে মাস্টার্স কোর্সটি করা যায়।ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্স চালু রয়েছে। এ কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীর ন্যূনতম তিন-চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আর যদি কোনো প্রার্থীর চার বছরের ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস ডিগ্রি থাকে, তিনিও এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। যাঁরা বিএ (পাস) কোর্স ডিগ্রিধারী, তাঁদের অবশ্যই একটি অতিরিক্ত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে প্রার্থীর শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী থাকলে তিনি আবেদন করতে পারবেন না।সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র ভর্তির ঘোষণা দেওয়া হয়। এমডিএস কোর্সে ভর্তির জন্য আবেদনকারীকে ১০০ নম্বরের যোগ্যতা নিরূপণ পরীক্ষায় অংশ নিতে হয়। ১০০ নম্বরের মধ্যে থাকে ২৫ নম্বরের ল্যাংগুয়েজ এবং কমিউনিকেশন্সের ওপর এমসিকিউ, ২০ নম্বরের জিম্যাটভিত্তিক প্রশ্ন এবং ৪৫ নম্বরের রাইটিং স্কিল। আর সবশেষে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এটি ৬৪ ক্রেডিটের কোর্স। মোট আসন ৩৫টি। এখানে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করতে প্রত্যেক ছাত্রছাত্রীর খরচ হবে মাত্র ৪২ হাজার টাকা।যোগাযোগ: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, পঞ্চমতলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২০, এক্সটেনশন-৬৭৯১, ০১৭২০৪৬১৯১০। ই-মেইল- [email protected], [email protected]ওয়েব: www.devstud-udhaka.ac.bdখুলনা বিশ্ববিদ্যালয়: খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্সের মেয়াদ এক বছর চার মাস। ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। এই কোর্সের মোট আসন ৪০টি। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। এ কোর্স মোট ৪৮ ক্রেডিটের। কোর্স শেষ করতে খরচ হবে ৬১ হাজার ২৬০ টাকা। এখানে ভর্তির জন্য ৬০ নম্বরের লিখিত ও ৪০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।যোগাযোগ: খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা-৯২০৮, ফোন: ০৪১-৭২১৭৯১, ০৪১-৭২০১৭১-৩, ওয়েবসাইট: www.ku.ac.bd ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্সে যেকোনো বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রিধারী অথবা মাস্টার ডিগ্রিধারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এটি মোট ৩২ ক্রেডিটের এক বছরের কোর্স। ভর্তিপরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এ কোর্স সম্পন্ন করতে ৩৬ হাজার টাকা খরচ হবে।যোগাযোগ: ইসলামিক বিশ্ববিদ্যালয়, শান্তিডাঙ্গা, কুষ্টিয়া-৭০০৩। ফোন: ০৭১-৬২২০১-০৬, ৬২০০৫-০৬, ৬২০০৮, ওয়েবসাইট: www.iubd.net ব্র্যাক বিশ্ববিদ্যালয়: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্সে যেকোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট, উন্নয়ন অধ্যয়নে বিশেষায়িত অন্যান্য গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী, এনজিও, উন্নয়ন সংগঠনের পেশাজীবী, বেসরকারি ক্ষেত্রে কর্মরত এবং শিক্ষক ও গবেষক যাঁরা উন্নয়ন অধ্যয়ন বিষয়গুলোতে গবেষণার দক্ষতা বৃদ্ধি করতে চান, তাঁরা এই কোর্সের জন্য আবেদন করতে পারেন। এ কোর্স মোট ৫৪ ক্রেডিটের। এ বিশ্ববিদ্যালয়ে কোর্সটি করার জন্য খরচ হবে দুই লাখ ৫০ হাজার টাকা।যোগাযোগ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৬৬ মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: ৮৮২৪০৫১-৪ এক্স ৪০০৩, ৮৮৫৩৯৪৮-৯, ই-মেইল: [email protected], [email protected] ওয়েবসাইট: www.bracu.ac.bd নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিবছর দুটি সেশনে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের এমডিএস কোর্সে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে চার বছরের ন্যূনতম দ্বিতীয় বিভাগের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর অর্থনীতি, বাণিজ্য, পরিবেশ অধ্যয়ন, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, লোক-প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রিধারী হতে হবে।প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।এ কোর্স সম্পন্ন করতে মোট খরচ হবে এক লাখ ৯৫ হাজার টাকা। যোগাযোগ: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্লট-১৫, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা। ফোন: ৮৮৫২০০০ এক্স. ১৮১৪, ই-মেইল: [email protected]ওয়েবসাইট: www.northsouth.eduইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়: ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবছর দুই সেশনে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করে থাকে। এ বিশ্ববিদ্যালয়ে এমডিএস কোর্সে ভর্তি হতে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রিধারী অথবা অর্থনীতি বা ব্যাণিজ্যে মাস্টার ডিগ্রিধারী অথবা সিএসই, ইইই থেকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকা বাধ্যতামূলক।এখানে এ কোর্সে মাস্টার্স সম্পন্ন করতে খরচ হবে এক লাখ ২৯ হাজার ২০০ টাকা। কোর্সটি সম্পন্ন করতে সময় লাগবে ১৮ মাস থেকে দুই বছর। এ কোর্স সর্বমোট ৩৯ ক্রেডিটের। যোগাযোগ: ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ৪৩ মহাখালী সি/এ, ঢাকা-১২১২। ফোন: ৮৮১১৩৮১, ৯৮৮২৩০৮, ই-মেইল: [email protected], [email protected] ওয়েবসাইট: www.ewubd.edu ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজে বছরে দুটি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। ৩৯ ক্রেডিটের কোর্স সম্পন্ন হতে সময় লাগবে এক বছর। এর জন্য খরচ হবে এক লাখ ৯১ হাজার টাকা। এ কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম চার বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা তিন বছরের ব্যাচেলর ও এক বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে।যোগাযোগ: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ৫৮ পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২। ফোন: ৯৮৮১৬৮১, ৯৮৮১৯১৭, ৯৮৮৪৪৯৮, ৯৮৬২৩৮৬-৯০, ৮৪০১৬৪৫-৫২, ই-মেইল: [email protected] ওয়েবসাইট- www.iub.edu.bdসাউথইস্ট বিশ্ববিদ্যালয়: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্সে বছরে দুটি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ৪৮ ক্রেডিটের এই কোর্সের মেয়াদ ১৬ মাস। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজে কোর্স সম্পন্ন করতে খরচ হবে এক লাখ ৪০০ টাকা।যোগাযোগ: বাড়ি ৬৪, রোড ১৮, ব্লক-বি, বনানী, ঢাকা। ফোন: ৮৮৬০৪৫৬, ৮৮৬০০৪৫৪, ৯৮৮২৩৪০, ৮৮৬০৪৫৬, ৯৮৯৩২০৫, ই-মেইল: [email protected], ওয়েব- www.seu.ac.bdইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: এখানে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্সে বছরের দুটি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীকে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং সব পাবলিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা জিপিএ ২.৫ থাকতে হবে। ৩৯ ক্রেডিটের এই কোর্সটি সম্পন্ন করতে এক লাখ ৪০ হাজার ৮৫০ থেকে এক লাখ ৮১ হাজার ৮০০ টাকা লাগে। আসন ৭৭টি। কোর্সের মেয়াদ ১৬ মাস।যোগাযোগ: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাড়ি নম্বর ৮০, রোড নম্বর ৮/এ মির্জা গোলাম হাফিজ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯। ফোন: ৯১২৫৯১২-৬, ৯১১৮২১৩ এক্স.৩০৭ মোবাইল: ০১৯১৪০০১৪৭০, ই-মেইল: [email protected] ওয়েবসাইট- www.uiu.ac.bdচাহিদা ও কাজের ক্ষেত্র: এ বিষয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন কাজী মাহ্বুব উল্লাহর সঙ্গে। তিনি বলেন, ‘বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই বিভাগকে ১ নম্বর অবস্থানে রেখেছে। এর কারণ হিসেবে আমি যেটা মনে করি, আমাদের উচ্চমানের পাঠদান এবং চাকরির বাজারে ক্রমবর্ধমান চাহিদা।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সৈয়দ এম হাশেমীর মতে, বাংলাদেশে গবেষণা, নীতিনির্ধারণ ও উন্নয়নক্ষেত্রে কাজের জন্য এই কোর্সসম্পন্নকারীরা ব্যাপক সুযোগ পাবেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম আতাউর রহমান বলেন, আমাদের এখানে বেশির ভাগ এনজিও সেক্টরের কর্মজীবীরা আসেন কোর্স করার জন্য এবং এখান থেকে বের হয়ে তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুযোগ পান।