কোথায় পড়ব স্থাপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগে প্রথম বর্ষে আসনসংখ্যা ৫৫। এখানকার ভর্তিযুদ্ধে অংশ নিতে হলে আপনাকে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজিতে মোট স্কোর জিপিএ-১৯ হতে হবে।বুয়েটে ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’—এই দুটি বিভাগ থাকে। ‘ক’ বিভাগ থেকে শুধু প্রকৌশলে এবং ‘খ’ বিভাগ থেকে একই সঙ্গে প্রকৌশল ও স্থাপত্যে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি ফরম সংগ্রহ করতে পারেন। খ বিভাগের পরীক্ষার্থীদেরও গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি পরীক্ষা দিতে হবে। ৬০০ নম্বরের তত্ত্বীয় ও ৪০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দুটি একই দিনে অনুষ্ঠিত হয়। বিস্তারিত তথ্যের জন্য বুয়েটের ওয়েবসাইট ভিজিট করুন: www.buet.ac.bdখুলনা বিশ্ববিদ্যালয়: খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের জন্য আসনসংখ্যা ৩৫। এখানে আবেদন করতে হলে এইচএসসিতে পদার্থ, গণিত, রসায়ন ও ইংরেজিতে মোট জিপিএ-১৫ পেতে হবে। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের একটি মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হয়ে থাকে। বিস্তারিত তথ্যের জন্য দেখুন: www.ku.ac.bd শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট: এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে আসনসংখ্যা ৩০। ২০১০-০৯ এইচএসসি বা সমমান এবং ২০০৮-০৭ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এখানে ‘এ’ ও ‘বি’ দুটি ইউনিট রয়েছে। স্থাপত্য ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত। যেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন, তাঁরা দুটি ইউনিটেই এবং অন্যরা শুধু ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩সহ মোট জিপিএ-৬.৫০ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেলে কমপক্ষে তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাস এবং জিসিই ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে। বিস্তারিত জানতে দেখুন www.sust.edu ওয়েবসাইটে।চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): চুয়েটে স্থাপত্য বিভাগে আসনসংখ্যা ৩০। ভর্তি পরীক্ষায় দুটি বিভাগ আছে। প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগসমূহ ‘ক’ বিভাগের অন্তর্ভুক্ত। ‘খ’ বিভাগে প্রকৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ রয়েছে। এখানে আবেদন করার জন্য এইচএসসি পরীক্ষায় পদার্থ, গণিত ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ পেতে হবে। তবে পদার্থ, গণিত ও রসায়নে মোট জিপিএ হতে হবে ১৩। ‘খ’ বিভাগে যাঁরা ভর্তি ফরম তুলবেন, তাঁরা মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশ নিতে পারবেন। জিসিই ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩ এবং ‘এ’ লেভেলের জন্য পদার্থ, গণিত ও রসায়ন—এই তিনটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩ পেতে হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন: www.cuet.ac.bd ওয়েবসাইটে।বেসরকারি বিশ্ববিদ্যালয়আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: এই বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের আসনসংখ্যা ৫০। এখানে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় মোট জিপিএ-৭ পেতে হবে, তবে এইচএসসিতে জিপিএ-৩ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম ৩.৩০ জিপিএ থাকতে হবে। বিষয়সমূহের মধ্যে পদার্থ, গণিত, রসায়ন ও ইংরেজি আবশ্যিক থাকতে হবে। ‘এ’ লেভেলের জন্য তিনটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম ৩.৩০ জিপিএ পেতে হবে, যার মধ্যে গণিত থাকা বাঞ্ছনীয়। বিস্তারিত জানতে দেখুন www.aust.edu ওয়েবসাইট।ব্র্যাক বিশ্ববিদ্যালয়: এই বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০সহ মোট জিপিএ-৬.৫০ প্রয়োজন। এ ছাড়া জিসিই ‘ও’ লেভেলের জন্য ন্যূনতম পাঁচটি বিষয়ের প্রতিটিতে জিপিএ-২.৫০ এবং জিসিই ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ের প্রতিটিতে জিপিএ-২.৫০ থাকতে হবে। (স্কেল এ=৫, বি=৪, সি=৩, ডি=২, ই=১)। এখানে ‘ই’ গ্রেড গ্রহণযোগ্য নয়। এখানে ভর্তি পরীক্ষায় দুটি বিভাগ থাকে। তত্ত্বীয় ও মুক্তহস্ত অঙ্কন। ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.bracuniversity.net ওয়েবসাইটে।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়: এখানে আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়ই দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেলের জন্য ন্যূনতম পাঁচটি বিষয়ের প্রতিটিতে জিপিএ-২.৫০ এবং জিসিই ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ের প্রতিটিতে জিপিএ-২.৫০ থাকতে হবে। (স্কেল এ=৫, বি=৪, সি=৩, ডি=২, ই=১)। এখানে ‘ই’ গ্রেড গ্রহণযোগ্য নয়। বিস্তারিত জানতে চোখ রাখুন www.northsouth.edu ওয়েবসাইটে।আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি): এখানে স্থাপত্য বিভাগে আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৭৫সহ মোট জিপিএ-৬ থাকতে হবে। যাঁরা গ্রেডিং পদ্ধতির আওতাভুক্ত নন, তাঁদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা মিলে ১২০০ নম্বর পেতে হবে। তবে ইংরেজিতে অবশ্যই ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। জিসিই ‘ও’ লেভেলের জন্য ন্যূনতম পাঁচটি বিষয়ের প্রতিটিতে জিপিএ-৩ এবং জিসিই ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ের প্রতিটিতে জিপিএ-৩ থাকতে হবে। ‘ডি’ গ্রেড এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। (স্কেল এ=৫, বি=৪, সি=৩, ডি=২, ই=১)। বিস্তারিত জানতে দেখুন www.aiub.edu ওয়েবসাইটে।এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়: এখানে স্থাপত্য বিভাগে আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-২.৫০ থাকতে হবে। জিসিই ‘ও’ এবং ‘এ’ উভয় লেভেলের সংশ্লিষ্ট বিষয়সমূহে ন্যূনতম জিপিএ-২ পেতে হবে। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই মুক্তহস্ত অঙ্কন জানতে হবে। বিস্তারিত তথ্য জানতে দেখুন www.uap-bd.edu ওয়েবসাইটে।স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়: এই বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যে ভর্তির আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিসিই ‘ও’ লেভেলের জন্য ন্যূনতম তিনটি এবং জিসিই ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ের প্রতিটিতে জিপিএ-৩ থাকতে হবে। (স্কেল এ=৫, বি=৪, সি=৩, ডি=২, ই=১)। বিস্তারিত জানতে চোখ রাখুন www.stamforduniversity.edu.bd ওয়েবসাইটে।স্টেট বিশ্ববিদ্যালয়: এই বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে ভর্তির আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়ই পৃথকভাবে জিপিএ-২.৫০ পেতে হবে। শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ও গণিত থাকা বাঞ্ছনীয়। জিসিই ‘ও’ লেভেলে পাঁচটি বিষয়ের প্রতিটিতে এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপিএ-২ পেতে হবে। বিস্তারিত জানতে দেখুন www.sub.edu.bd ওয়েবসাইট।