কোন এলাকায় কখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরেজমিন অনুসন্ধান ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরে এলাকাভিত্তিক যে যানজট হচ্ছে সবক্ষেত্রে তার একক কোনো কারণ নেই। দিনের একেক সময়ে একেক জায়গায় যানজট হচ্ছে। কোনো কোনো এলাকায় সন্ধ্যার পর তীব্র যানজট লাগছে। এটা গভীর রাত পর্যন্ত লেগে থাকে।পুলিশ কর্মকর্তারা বলছেন, সারা দিন নগরে ট্রাক ঢুকতে দেওয়া হয় না। শহরের প্রবেশমুখের বাইরে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে সন্ধ্যা নামার অপেক্ষায়। রাতে সব ট্রাক নির্দিষ্ট কয়েকটি পথে একসঙ্গে শহরে ঢুকে পড়ে। ফলে শহরের প্রবেশমুখ পাহাড়তলীর একে খান গেট, জিইসি মোড়, অক্সিজের মোড়, ষোলশহর দুই নম্বর গেট, বহদ্দারহাট মোড়ে সন্ধ্যার পর অসহনীয় যানজটের সৃষ্টি হয়।একইভাবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত তীব্র যানজট পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) আশপাশে। সিইপিজেডের সব কারখানার শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা একসঙ্গে ঘরে ফিরতে শুরু করায় এ জটের সৃষ্টি হয়। প্রায় একই সময়ে আগ্রাবাদের বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের লোকজন ঘরে ফেরার জন্য রাস্তায় নামেন। ফলে সিইপিজেড-আগ্রাবাদের যানজট ধীরে ধীরে সম্প্রসারিত হয়। এ সময় আগ্রাবাদের দিকে যাওয়ার পথে তেমন জট না হলেও ফিরতি পথে লোকজনকে দুঃসহ পরিস্থিতিতে পড়তে হয়। আগ্রাবাদ: আগ্রাবাদের বাদামতলী, চৌমুহনী, দেওয়ানহাট এলাকায় সকাল-বিকেল দুদফা যানজট হয়। সরজমিন ঘুরে দেখা যায় সকালে অফিস সময়ে দেওয়ানহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত প্রথম যানজট দেখা দেয়। এ সময় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকামুখী যানবাহনের চাপ বেড়ে যায় এ সড়কে। ব্যক্তিগত গাড়ি ছাড়াও বাস, টেম্পো, অটোরিকশা, রাইডার ইত্যাদি যানবাহনে মানুষ অফিসমুখী হওয়ার কারণে সকালের দিকে এ যানজটের সৃষ্টি হয়।একইভাবে বিকেলেও অফিস ফেরত ঘরমুখী মানুষের চাপের কারণে পুনরায় যানজট হয় বাদামতলী, দেওয়ানহাট ও চৌমুহনী মোড়ে। বাদামতলী মোড়ের দোকানি আলমগীর বলেন, সকাল সাড়ে নয়টা থেকে ঘণ্টার পর ঘণ্টা এখানে যানজট হয়। দিন দিন এ জটের পরিধি বাড়ছে। সরজমিনে দেখা যায়, চৌমুহনী মোড়ে যানজট হওয়ার অন্যতম কারণ চতুর্মুখী সড়কের ট্রাফিক সংকেত (সিগন্যাল)। দেওয়ানহাট-আগ্রাবাদ মূল সড়কের মাঝখানে চৌমুহনী মোড়ে পাঠানটুলী ছোট সড়ক থেকে রিকশা, অটোরিকশা ও প্রাইভেট কার পারাপার করে। এ সময় এক-চার মিনিট পর্যন্ত মূল সড়কের যানবাহন সংকেত-বাতির কারণে আটকা পড়ে। ইপিজেড সল্টগোলা ক্রসিং: নগরের সবচেয়ে বেশি যানজট হয় সল্টগোলা ক্রসিংয়ে। এখানেও সকালের চেয়ে সন্ধ্যায় যানজট বেশি হয়। সন্ধ্যায় ইপিজেডের পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার পর শ্রমিক বহনকারী নিজস্ব বাসের পাশাপাশি শহর এলাকার বাস, সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়ে যায়। একই সময়ে এ সড়ক দিয়ে কন্টেইনারবাহী লরি, ট্রাক বন্দরে ঢোকে। যে কারণে যানজট তীব্র আকার ধারণ করে। এ ছাড়া একই সড়ক দিয়ে বিমানবন্দরের যাত্রীরাও চলাচল করে। অনুপম বড়ুয়া নামে ইপিজেড এলাকার এক কর্মকর্তা বলেন, ‘সকাল-বিকেল দুদফা আমরা যানজট ডিঙিয়ে অফিসে যায়। তবে বিকেলে যানজট হয় মারাত্মক। তখন অফিসের বাসে বসে থাকা ছাড়া কোনো গতি থাকে না। এমনও দিন যায় অফিস থেকে ছয়টায় বের হওয়ার পর জামালখানের বাসায় পৌঁছি সাড়ে আটটায়। অথচ এটা আধঘণ্টার পথ। এভাবে কর্মঘণ্টা নষ্ট হয় আমাদের।’চাক্তাই রাজাখালী চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়া আসার দুটি পথ রয়েছে। একটি বহদ্দারহাট ও অপরটি চাক্তাই রাজাখালী। বহদ্দারহাটের যানজট এড়ানোর জন্য চাক্তাই রাজাখালী সড়কটি ব্যবহার করেন অনেকে। কিন্তু বিকল্প ও স্বল্প দূরত্বের এ সড়কে প্রতিদিন সকাল ১০টার পর থেকে নিরবচ্ছিন্ন যানজট লেগেই থাকে। এ জটের দুর্ভোগ পোহাতে হয় রাত নয়টা পর্যন্ত।প্রায় ২০ গজ প্রশস্ত এ সড়ক ধরে প্রতিদিন ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, রিকশা, টেম্পো, ঠেলাগাড়ি ইত্যাদি চলাচল করে। সড়কের তুলনায় যানবাহন বেশি হওয়াটাই এখানে যানজটের অন্যতম কারণ বলে ওই সড়ক ব্যবহারকারীরা জানান। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ‘প্রতিদিন নয়টা থেকে এখানে যানজট শুরু হয়। এ জটের কবলে পড়ে বিদ্যালয়ে যেতে অনেক দেরি হয়ে যায়।’স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চাক্তাই খাতুনগঞ্জের বিভিন্ন ট্রাক এ সড়কে চলাচল করে। সম্প্রতি ফিসারিঘাট দিয়ে সিটি করপোরেশনের বিকল্প সড়ক হওয়ার পর এখানে জট আরও বেড়েছে বলে তাঁরা জানান। তাঁদের মতে, এখন ওই সড়কের কারণে যানবাহনের চাপ আগের চেয়ে আরও বেড়েছে। ফলে যানজটও বেড়েছে। বহদ্দারহাট-মুরাদপুর নগরের বহদ্দারহাটে যানজট হয় সকাল, দুপুর ও সন্ধ্যার সময়। সকালে বিভিন্ন পোশাক কারখানার কর্মীদের বহনকারী গাড়ির সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের যানবাহনের কারণে এ জট হয়। পাশাপাশি বাসটার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন শহর এলাকার বাস, রাইডারও চলাচল করে। এসবের কারণেই মূলত জট হয়। বিকেলেও একই কারণে এ জট হয়। একই সঙ্গে প্রধান এ সড়কে বড় গাড়ির পাশাপাশি রিকশার মতো গতিহীন বাহনও চলে। রিকশাও এ সড়কের যানজটের অন্যতম কারণ বলে ব্যবহারকারীরা মনে করছেন। জটের আরেকটি কারণ চতুর্মুখী সড়কের সংকেত-বাতি। মুরাদপুরেও জট হওয়ার প্রধান কারণ সংকেত-বাতি ও অত্যধিক যানবাহনের চাপ। এ ছাড়া খাগড়াছড়ি রাঙামাটি ও উত্তর চট্টগ্রামের যানবাহন চলাচল করে এ সড়কের ওপর দিয়ে। বিদ্যালয়কেন্দ্রিক যানজট ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় চলাকালীন নগরের জামালখান, ওয়াসা, জাকির হোসেন সড়কের বিভিন্ন স্থানে যানজট হয়। নগরের জামালখান মোড়ে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়সহ দু-তিনটি বিদ্যালয়ের কারণে যানজট হয়। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো সেন্ট মেরিস স্কুল, এজি চার্চ স্কুল ও আইডিয়াল স্কুল। কলেজ সড়কে যানজট হয় চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের কারণে। ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের কারণে দিনের বেলায় যানজট দেখা দেয় জাকির হোসেন সড়কে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষার্থী নিজস্ব গাড়িতে করে স্কুলে যাওয়া-আসা করে। এটিই এ সড়কে যানজটের অন্যতম কারণ।পাঁচ মিনিটের পথ এক ঘণ্টায়মঙ্গলবার রাত ১০টা। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে জিইসি মোড়ের দিকে রওনা হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মসরুর উদ্দিন আনোয়ার। কিন্তু রাস্তায় উঠে তাঁর গাড়ির চাকা আর ঘোরেনি। সামনে-পেছনে গাড়ির জটের মাঝে দাঁড়িয়ে ছিলেন এক ঘণ্টা। অথচ তাঁর গন্তব্যের পথ মাত্র পাঁচ মিনিটের। গাড়িতে বসেই প্রথম আলোকে মুঠোফোনে তিনি বলেন, ‘চট্টগ্রাম শহরে এমন যানজট আর কখনো দেখিনি। শুধু দিনে নয়, রাতেও যানজটে পড়ছি এখন। অথচ এক বছর আগেও এ সড়কে এমনটি হয়নি। শহরটা ক্রমেই যেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে।’গত এক সপ্তাহ নগর ঘুরে দেখা গেছে, সুনির্দিষ্ট কয়েকটি স্থানে বেশি যানজট হয়। বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ের সামনে বিদ্যালয় ছুটি ও শুরুর আগে-পরে যানজট লেগে থাকে। পুলিশের হিসাবে, এ বিদ্যালয়ের দুপালায় প্রায় তিন হাজার গাড়ি বিদ্যালয়ের ফটকের সামনে কিছু সময়ের জন্য অবস্থান করে। ফলে ব্যস্ত এ সড়কে তীব্র যানজট তৈরি হয়। দিনে যখন এ অবস্থা রাতে আরও ভয়াবহ হয়ে ওঠে বিদ্যালয়ের বিপরীত দিকের রাস্তায়। বিদ্যালয়ের অদূরে গরিব উল্লাহ শাহের মাজারের মোড়ে সন্ধ্যার পর থেকে যানজট শুরু হয়। রাত ১১-১২টা পর্যন্ত এ জায়গায় যানজট লেগে থাকে। গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেল, ঢাকাগামী ট্রাক এ মোড় দিয়েই গরিবউল্লাহ শাহের মাজার হয়ে একে খান গেটের দিকে যায়। মোড় ঘোরানোর সময় যানজট লেগে যায়। মঙ্গলবার রাতে জিইসি থেকে ইস্পাহানি মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ছিল সারি সারি যানবাহন।শেখ মুজিব সড়কেও এখন যানজটের শেষ নেই। রাস্তার ওপরে দুই-তিন সারি করে গাড়ি রেখে মেরামত করেন কারিগরেরা। এসব গাড়ি রাস্তায় পার্কিং করানোর সময় যানজট লেগে যায়।শুধু মূল শহরে নয়, মূল শহরের বাইরেও এখন যানজট হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মো. আজাদ প্রথম আলোকে বলেন, অক্সিজেন থেকে আমানবাজারের তিন কিলোমিটার পথ পেরোতে সময় লেগেছে দুই ঘণ্টা। রাস্তা ভাঙাচোরা এবং অক্সিজেন এলাকায় হাটহাজারী, রাঙামাটি ও খাগড়াছড়িগামী বাসস্টেশনের কারণে এখানে যানজট বেশি হয় বলে তিনি জানান।