কোন মন্ত্রীর কেমন যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব মন্ত্রীই গাড়িতে চড়েন। কিন্তু তাঁরা যদি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত যানবাহনে চড়তেন, তাহলে কে কেমন যান বরাদ্দ পেতেন?
কৃষিমন্ত্রী
কৃষিকাজে ট্রাক্টর অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং কৃষিমন্ত্রীর যান হতে পারে ট্রাক্টর।
শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রীর কর্মকাণ্ড পরিচালনার জন্য আস্ত একটা স্কুলবাসই দেওয়া যেতে পারে।
প্রাণিসম্পদমন্ত্রী
প্রাণিসম্পদমন্ত্রীর ওঠাবসা যেহেতু পশু নিয়ে, সুতরাং তাঁর যান হতে পারে গরুর গাড়ি।
স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী যতই স্বাস্থ্যবান হোন না কেন, মন্ত্রণালয়ের ধরন অনুযায়ী তিনি কিন্তু অ্যাম্বুলেন্সই বরাদ্দ পেতে পারেন!
বিমানমন্ত্রী
বিমানমন্ত্রী বিমানে চড়ে অফিস করবেন, এ কথা কি আর বলে দিতে হয়!
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী পাবেন একটি মহাকাশযান। সেটি দিয়ে পৃথিবীর অভ্যন্তরে অফিস করা না গেলে রস+আলো দায়ী নয়।