লাচ্ছি তো বটেই, মিষ্টি নাকি নোনতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
,
,

প্রচণ্ড গরমের এই দিনগুলোতে এক গ্লাস বরফশীতল লাচ্ছি কতখানি প্রশান্তি আনতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। স্বাদটাও চমৎকার। রুচিভেদে মানুষ সাধারণত মিষ্টি কিংবা নোনতা লাচ্ছি পান করে থাকেন। তবে স্বাদের ওইটুকু পার্থক্যই লাচ্ছির পুষ্টিগুণে আনে বড় পরিবর্তন। এভাবেই লাচ্ছির গুণাগুণের কথা বলছিলেন বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামসুন্নাহার নাহিদ। তিনি জানালেন, দুই ধরনের লাচ্ছিই কিন্তু বেশ কাজের—ক্যালসিয়াম ও পটাশিয়ামসমৃদ্ধ খাবার। তবে একটি খেলেই হলো, ব্যাপারটা এমন না।
যাঁদের জন্য নোনতা লাচ্ছি
যাঁরা ওজন কমানোর চেষ্টায় আছেন, তাঁদের জন্য নোনতা লাচ্ছিটা বেশি কাজের। কারণ, মিষ্টি লাচ্ছিতে ক্যালরি বেশি থাকায় ওজন বাড়িয়ে দিতে পারে। অন্য দিকে ডায়াবেটিস থাকলে স্বাভাবিকভাবেই নোনতা লাচ্ছি পান করতে হবে।

মিষ্টি লাচ্ছি যাঁরা খাবেন
মিষ্টি লাচ্ছি শরীরে দ্রুত শক্তি ফিরিয়ে আনে। যাঁরা ওজনশূন্যতায় ভুগছেন, তাঁদের মিষ্টি লাচ্ছি খাওয়ার পরামর্শ দিয়েছেন শামসুন্নাহার নাহিদ। শরীরে দুর্বলতা থাকলে এবং বাড়ন্ত শিশুদের ক্ষেত্রেও মিষ্টি লাচ্ছি বেশি কাজের।

যাঁদের জন্য ক্ষতিকর
কিডনির রোগে আক্রান্ত হলে যেকোনো লাচ্ছি খাওয়ার আগে অবশ্যই পথ্যবিদের পরামর্শ নিতে হবে। পটাশিয়ামসমৃদ্ধ খাবার হওয়ায় যাঁদের রক্তে পটাশিয়াম বেশি আছে, তাঁদের অবশ্যই পরিহার করে চলতে হবে।

এখানে দুই ধরনের লাচ্ছির গুরুত্বপূর্ণ উপাদানগুলো (একজনের জন্য) তুলে ধরার চেষ্টা করা হলো:
উপাদান নোনতা লাচ্ছি মিষ্টি লাচ্ছি
ক্যালরি ১১৪ ৭২
মোট চর্বি ৫ গ্রাম ০.৯ গ্রাম
কোলস্টেরল ১৭ মিলিগ্রাম ৪ মিলিগ্রাম
সোডিয়াম ১২২৭ মিলিগ্রাম ৫১ মিলিগ্রাম
পটাশিয়াম ৯৩ মিলিগ্রাম ১৭৪ মিলিগ্রাম
মোট কার্বোহাইড্রেট ২.৯ গ্রাম ১৩ গ্রাম
প্রোটিন ১৩.৮ গ্রাম ৩.২ গ্রাম
সূত্র: ক্যালরি কাউন্ট
গ্রন্থনা: মেহেদি হাসান