প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনিয়ার সবচেয়ে দামি কোমরবন্ধ বা বেল্টের দাম ৩২ হাজার ডলার মাত্র! এটির প্রস্তুতকারক সেলফরিজেস অ্যান্ড কোম্পানি। সাদা চামড়ায় তৈরি এই কোমরবন্ধ অলংকৃত করা হয়েছে ১৮ ক্যারেট সোনার ১৭টি পিরামিড দিয়ে। মজার ব্যাপার হলো, এই বেল্ট কেবল তাদেরই কোমর বাঁধবে, যাদের কোমর ৩২ ইঞ্চি। তার বেশি হলেও চিন্তা নেই, চাইলে বেল্টের দৈর্ঘ্য বাড়িয়ে দেবে সেলফরিজেস অ্যান্ড কোম্পানি। তবে প্রতি ইঞ্চির জন্য গুনতে হবে বাড়তি এক হাজার ৩৩৫ ডলার। লংগেস্ট লিস্ট।