কোয়ান্টাম ফাউন্ডেশনের আলোচনা ঈদ-পূজা-পূর্ণিমা পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে নগরের মুসলিম হলে গত শনিবার এক ঈদ, পুজা, প্রবারণা পূর্ণিমা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন এবং আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কেন্দ্রীয় আলোচক ডা. মেহেদী মাসুদ। আলোচনার বিষয় ছিল ‘পারিবারিক অস্থিরতায় আমাদের করণীয়’। 
পারিবারিক মেডিটেশনের মধ্য দিয়ে শুরু হওয়া পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল গান, নৃত্য, আবৃত্তি, নাটকসহ নানা আয়োজন। দলীয় নৃত্য পরিবেশন করেন বর্ষা চৌধুরী, অরুন্ধতি চৌধুরী ও সাদমান। সংগীত পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান, মুনমুন চৌধুরী, পাপড়ী ভট্টাচার্য, নীলুফার ফৌজী, সুপ্রীয়া দাশ ও রিমকী। মাউথ অর্গান বাজিয়ে শোনান মোহাম্মদ ইয়াকুব হোসেন। ব্যক্তিগত অনুভূতি জানিয়ে বক্তব্য দেন খালেদা নাহার, সলিমা বেগম, যোবেদা খাতুন, আনার কলি, উম্মে সালমা। কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের ১৫ জন কোয়ান্টিয়ার ‘জন্মভূমি বাংলাদেশ’ নামের বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে ছিল পারিবারিক সমস্যা, জীবন যাপনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয় নিয়ে নাকিব হায়দার চৌধুরী তমাল রচিত, দিলরুবা খানম নির্দেশিত নাটক দ্য ফ্যামিলি। বিজ্ঞপ্তি