কোরক বিদ্যাপীঠের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ মার্চ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মো. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা ও চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম।