কোরবানির দিন যা লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশু কোরবানি দিতে কিছু সরঞ্জাম লাগে। ঢাকার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল, চাপাতির দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। চাইলে বানিয়েও নিতে পারেন। ছুরির দাম ২০০ থেকে ৬০০ টাকা। চামড়া ছাড়ানোর ছুরি ৮০ থেকে ১৫০ টাকা। ছোট, বড়, নানা আকারের দা পাওয়া যাবে ৩৫০ থেকে ৬০০ টাকায়। এ ছাড়া কুড়াল পাওয়া যাবে ৮০০ টাকায়।এ তো গেল দেশি সরঞ্জামের কথা। অনেকে বিদেশি সরঞ্জামও কিনতে চান দেখতে সুন্দর আর হালকা বলে। ঢাকার গুলশানের ফিক্স ইটের ফ্লোর ইনচার্জ মো. শামীম জানান, তাঁদের দোকানে পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়াই, মাংস টুকরো করার জন্য সাত রকম ছুরির সেট পাওয়া যাবে তিন হাজার ৫০ টাকায়। আর একটি করে কেনা যাবে ২৫০ থেকে ৫০০ টাকায়। হাড় কাটার জন্য চায়নিজ কুড়ালের দাম পড়বে ৫৫০ টাকা। চাপাতি পাওয়া যাবে ৪৫০ থেকে ৮০০ টাকায়। কাবাব তৈরির বিভিন্ন স্টিকের মধ্যে সিঙ্গেল ৫০ আর সেট পাওয়া যাবে ৫৫০ টাকায়।বারবিকিউ স্টিক ১৫০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাবে।গরুর বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার জন্য ব্যাগ পাবেন। দাম ২০০ থেকে ৪৫০ টাকার মধ্যে।সালাদ তৈরির জন্য গ্রেটার পাবেন ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে।মেরামতের ব্যবস্থাপুরোনো সরঞ্জাম অনেকে এ সময় মেরামত ও ধার করিয়ে নেন। এতে প্রতিটি চাপাতি ৩০ থেকে ১০০ টাকার মধ্যেই ধার করানো যাবে।যেখানে পাবেনগুলশান এভিনিউয়ে ফিক্স ইট হার্ডওয়্যার সুপার শপ, কারওয়ান বাজারের কামার পট্টি, খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি, কাপ্তানবাজার, নিউমার্কেট, বসুন্ধরা সিটির লেভেল-৬-এর ক্রোকারিজের দোকানগুলো, পুরান ঢাকার চকবাজারসহ ঈদের সময় ঢাকার বিভিন্ন স্থানে পাওয়া যাবে এসব সরঞ্জাম।