কোরিয়ার খাবারের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়ার ঐতিহ্যবাহী নানা খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকায় হয়ে গেল একটি আয়োজন। ২৪ নভেম্বর বারিধারায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বাসভবনে ‘টেস্ট অব কোরিয়া’ শিরোনামে এ আয়োজন করা হয়। আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়াং বলেন, বাংলাদেশের মতো কোরিয়ান খাবারেও নানা ধরনের মসলার ব্যবহার হয়। তা ছাড়া বাংলাদেশের হলুদ কোরিয়ায় খুব জনপ্রিয় বলে জানান তিনি। উৎসবে ইনস্টিটিউট অব ট্র্যাডিশনাল কোরিয়ান ফুডের গবেষক কিম থ কন কোরিয়ান খাবারের পুষ্টিগুণ, মসলার ব্যবহার, স্বাদ এবং সৌন্দর্যের নানা বিষয়ে ধারণা দেন সবাইকে। এরপর তিনি কোরিয়ার জনপ্রিয় একটি খাবার গরুর মাংস, মুলা, শসা, রসুন, চিনি, সয়াসস ইত্যাদির সমন্বয়ে রান্না করে দেখান। বিভিন্ন প্রকার খাবারের মধ্যে ছিল সিসাম টুইগিম সালাদ, ডানহোবাগ, বিবিমবাপ, সামসেকজন, জাপছে, ইয়াকগোয়া, হোদুগংচং ইত্যাদি।