কোলা ব্যাঙের বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির দেখা নেই ভারতের তাখত্পুর গ্রামে। গ্রামবাসী কবজা করল দুটি ব্যাঙ। শুভদিন-ক্ষণ-তিথি মিলিয়ে ডাকা হলো পুরোহিতকে। বিয়ের সাজগোজেও কমতি রইল না। ‘হলদি বাটো মেন্দি বাটো’ জাতীয় গানও গাইল গ্রামের মহিলারা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসানো হলো ডোবার ব্যাঙ দুটিকে। ঢাকঢোল পিটিয়ে মহা ধুমধামের মধ্য দিয়ে হলো বিয়ে। গ্রামবাসী এখন চেয়ে আছে আকাশপানে, কখন ঝরবে বৃষ্টি! এদিকে বিবাহ-পরবর্তী মধুচন্দ্রিমার জন্য মুক্তি দেওয়া হয়েছে সদ্যবিবাহিত ব্যাঙ দম্পতিকে। ডেইলি মেইল