কোহলি 'আউট' বললে আনুশকা বলবেন 'প্যাক আপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর নতুন চিত্রনাট্যে, নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। দুজন দুই অঙ্গনের মানুষ। দুই অঙ্গনের ভাষাও দুরকম। একজন ‘আউট’ বললে আরেকজন বলবেন ‘প্যাক আপ’। নতুন সংসারে নিজেদের অঙ্গনের ভাষায় কথা বললে বিষয়টি কেমন হবে? ভেবেছেন রাফি আদনান

তোমার কল টাইম কখন ছিল আর বাসায় এলে কখন? প্রতিদিন সেটে লেট করে এলে তো আমি তোমার বউয়ের রোল প্লে করতে পারব না!

বিশ্বাস করো, আমার টাইমিং একদম ঠিকঠাক ছিল। হুট করে এক সার্জেন্ট গাড়ি ক্যাচ করে ঝামেলা শুরু করল বলেই না...।

শুক্রবার তোমার শিডিউল খালি আছে? নতুন একটা লোকেশনে যাব, কিছু কস্টিউম কিনতে হবে।

বৃষ্টি না হলে শুক্রবার ঠিক সাড়ে নয়টায় টস হবে। তবে বলে রাখছি, বৃষ্টি হলে ডি/এল মেথোডে আমিই জিতে যাব, আর আমি জিতে গেলে তোমার সঙ্গে যাওয়া হবে না।

এখানে ভালো লাগছে না। লাইটিং প্রবলেম! তুমি এত হাঁড়কিপটা যে একটা প্রডাকশন বয়ও রাখো না! বাসাটা সাজানোর জন্য কোনো প্রপস পর্যন্ত নাই!

জীবন তো টি-টোয়েন্টি না যে ইনিংসের শুরুতেই মারমুখী হতে হবে। টেস্ট-মেজাজে খরচ না করলে পরে তো ফলোঅনে পড়ব।

সংসার করতে গিয়ে সব এলোমেলো হয়ে গেল! আগে কত সুন্দর শট ডিভিশন করা জীবন ছিল, আর এখন একটা সিকোয়েন্সও ঠিকঠাক হচ্ছে না।

তোমার অধিকাংশ কথাই লং অন দিয়ে সীমানা পার হয়ে যায়। তুমি বরং বাপের বাড়ি গিয়ে অ্যাওয়ে সিরিজ খেলে আসো।

অফে, ঠিক বাউন্ডারির সঙ্গে ইয়ে মানে দেয়ালের সঙ্গে বেঁধে মশারিটা টানিয়ে দাও। প্রতি রাতে মশাদের কমেন্ট্রি শুনতে শুনতে আমি বিরক্ত।

রাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে মশা দরকার। ইচ্ছামতো স্ক্রিপ্ট দিবা আর আমি সব করব, এটা ভাবলে সব শট এনজি হয়ে যাবে কিন্তু।

রণবীরের সঙ্গে আর কোনো ছবি করবা না। ও একটা সাইড বেঞ্চের প্লেয়ার।

উই আর জাস্ট ফ্রেন্ড। এটা নিয়ে কথা বাড়ালে ইউনিট ছেড়ে চলে যাব। তারপর দেখব কোন কো-আর্টিস্ট নিয়ে কাজ করো তুমি। আমি ছাড়া তোমার বিগ বাজেটের লাইফ ফ্লপ করবে, ফ্লপ!

শিশির ভাবির সঙ্গে স্কাইপে কথা হইছে। তাঁদের দুজনের লাভ স্টোরিটা অনেক কিউট! সিনোপসিস শুনেই আমি এক্সাইটেড!

পাশের দেশেও ভাবি বানানো শুরু হইছে তাহলে! এমনিতেই জীবনে লিড নিতে পারতেছি না, এবার তো ইনিংসে হারতে হবে।

টানা ইন্টারন্যাশনাল খাবার খেতে খেতে রুচি ব্যাকফুটে

চলে গেছে।

তোমার জন্য নিজের ক্রিয়েটিভ ইনপুট দেওয়া ভুনা খিচুড়ি, সঙ্গে লং এক্সপোজারে থাকা জলপাইয়ের আচার নিয়ে এসেছি। এক শটেই খাওয়া শেষ করতে হবে কিন্তু!

ড্রাইভারটা আমাদের ফুলটস বল ভাবে। প্রতিদিনই লেট। বাউন্ডারিতে থাকলেও ৩০ গজের ভেতরের খবর তো জানি।

ড্রাইভার রোলে ওকে কাস্ট করাটাই ভুল হইছে। কালকেই প্যাক আপ বলে দেব।

নো রিভিউ। সোজা আউট।