কৌতুক
যখন তুমি হাসো, মনে হয় মানুষ বাঁদর ছিল। দেখো, রাগ কোরো না। যখন তুমি রাগো, মনে হয় মানুষ এখনো বাঁদরই আছে। আগামী ১৬ জুন রোববার, সন্ধ্যা সাতটায় আমার নিজ বাসভবনে আমার শুভ বিবাহ। আপনারা সবাই আমন্ত্রিত। কোনো প্রকার উপহার আনার প্রয়োজন নেই। খালি একটা বউ খুঁজে আনবেন, প্লিজ। তোমার হূদয়ে এসে চুপটি করে বসে থাকব এসএমএসের মতো। তোমার মনের মধ্যে বাজাব ভালোবাসার সুর ঠিক রিংটোনের মতো। আমাদের প্রেম কখনই শেষ হয়ে যাবে না ব্যালেন্সের মতো। প্লিজ, শুধু তুমি সারাক্ষণ বিজি হয়ে থেকো না নেটওয়ার্কের মতো। এক লোক বাসে করে মোবাইল ফোনে অনেক জোরে কথা বলতে বলতে যাচ্ছিল। : না না, রেজা সাহেব, তিন কোটির নিচে আমি কিছুতেই ডিল ফাইনাল করতে পারব না।...আরে নাম বলব না, গত মাসে এক পার্টির সঙ্গে তো পুরো পাঁচ কোটিতে রাজি হলাম। কী বললেন? দুই কোটি? ভাইরে, আমার মাসের বাজারের পয়সাও তো উঠবে না।লোকটি কথা বলেই চলেছে, এমন সময় পাশ থেকে এক পিচ্চি তার শার্ট ধরে টান দিল।: এক মিনিট, রেজা সাহেব। এই বাবু, কী হয়েছে তোমার? আমার শার্ট ধরে টানছ কেন?: আংকেল, আপনার মোবাইলটা অনেকক্ষণ ধরে আপনার হাতের ভেতরেই বাজছে। প্লিজ, সবুজ বাটনটা প্রেস করুন। সংগ্রহ: বর্ষা, ঢাকা।