কৌতুক
ঢাকাছেলে: হ্যালো মিলা, আমার না একদম ঘুম আসছে না। তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?মেয়ে: এক্সকিউজ মি। আপনি ভুল করছেন। আমার নাম মিলা না।ছেলে: আমি কি তা জিজ্ঞেস করেছি? প্রথম বন্ধু: কিরে, তুই কি সিম পাল্টেছিস নাকি?দ্বিতীয় বন্ধু: না তো। কেন?প্রথম বন্ধু: সেদিন কতবার তোর নম্বরে ট্রাই করলাম। বারবার বলল, ‘এই নম্বরটি বর্তমানে খালি আছে।’দ্বিতীয় বন্ধু: আরে বোকা! ওটা তো আমার ওয়েলকাম টিউন। শান্ত জেরিনকে খুব ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। একদিন রাতের বেলা শান্ত জেরিনের মোবাইল ফোনে কল করল।শান্ত: জেরিন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে তুমি বিয়ে করবে?জেরিন: হি হি, অবশ্যই সোনা। আমিও তোমাকে খুব ভালোবাসি। অনেকক্ষণ কথা বলার পর শান্ত বলল, কালকে একবার দেখা করবে কফি ওয়ার্ল্ডে?জেরিন: অফকোর্স। বাই দ্য ওয়ে, তুমি কে বলছিলে? : দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহপূর্বক একটু পরে আবার ডায়াল করুন।: নো প্রবলেম, ম্যাডাম। আপনার কণ্ঠটা খুব সুন্দর। একটু কথা বলতে পারি? : হাই, আমি ফয়সাল। আমি বর্তমানে দেশে নেই, কিন্তু আমার অ্যানসারিং মেশিনটা আছে। আপনি চাইলে আমার অ্যানসারিং মেশিনের সঙ্গে কথা বলতে পারেন।পিপ পিপ!:হাই, আমি ফয়সালের অ্যানসারিং মেশিন। আপনি কে? : হ্যালো! এক দুই এক! বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?: আমি এক শ একুশে ডায়াল করতে চাইছি, কিন্তু ফোনের ২, ১ নম্বর বাটনগুলো খুঁজে পাচ্ছি না।: এটাই এক শ একুশ।:আপনি যে বললেন এটা এক দুই এক!: এক দুই এক-ই এক শ একুশ।: শুনুন মিস, আমি বুড়ো হলেও বোকা নই। এক লোক ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি পথে একটি হোটেলে কিছুক্ষণের জন্য থামলে লোকটি হোটেলের টয়লেটে ঢুকল।: কেমন আছো? পাশের টয়লেট থেকে কেউ একজন জিজ্ঞেস করল।:জি, ভালো। আমতা আমতা করে উত্তর দিল লোকটি।: কী করছো?এবার ভারি লজ্জায় পড়ে গেল লোকটি।: ইয়ে। ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি।তারপর লোকটি শুনল পাশের টয়লেটের লোকটি বলছে, ‘হ্যালো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। তোমাকে যা-ই জিজ্ঞেস করি, পাশের টয়লেটের উজবুকটা তার উত্তর দেয়।’ বেশ কয়েকজন লোক একটা জিমে ব্যায়াম করছিল। হঠাৎ একজনের মোবাইল ফোন বেজে উঠল।:হ্যালো।:হ্যালো ডার্লিং, তুমি কি জিমে?: হ্যাঁ।: ওহ গ্রেট। আমি তোমার জিমের কাছাকাছিই এসেছি শপিংয়ে। অ্যাই শুনছ? আমার না ড্রেসিডেলে একটা শাড়ি পছন্দ হয়েছে। নেব?: কত দাম?: ২০ হাজার।: কিনে ফেল।: আমি না গাড়ির দোকানে গিয়েছিলাম। সেই যে আমরা গত বছর একটা বিএমডব্লিউ কিনলাম, তারপর তো আর কোনো নতুন গাড়ি কেনাই হয়নি। আজকে ওখানে খুব সুন্দর একটা গাড়ি দেখেছি। দামটাও নাগালের মধ্যেই।: কত?: ১০ লাখ।: নিয়ে নাও।:ওহ! থ্যাংক ইউ, জান। দাঁড়াও, কেটো না। আজকে আমি গিয়েছিলাম তোমার ব্যাংক ব্যালেন্স চেক করতে। জানো, আমি একটু আগে এক রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে দেখা করেছি। মনে আছে, গত বছর যে আমরা একটা বাড়ি দেখেছিলাম? সামনে বাগান, পেছনে সুইমিং পুল? ওটা বিক্রি হবে।: কত চাইছে?: ৬৫ লাখ টাকা। আমি দেখেছি। তোমার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা আছে।: ৬০ লাখ বলে দেখ, দেয় কি না। : থ্যাংক ইউ। দেখা হবে তাহলে। বাই।: বাই।লোকটা ফোন কাটল। তারপর চিৎকার করে বলল, ‘কেউ কি জানেন, এই ফোনটা কার?’ : কে সবচেয়ে বেশি আশাবাদী?: যে ৯৯ বছর বয়সে সারা জীবনের গ্যারান্টিসহ একটি মোবাইল ফোনসেট কিনতে চায়। এই মেসেজটা একান্তই একজন সুদর্শন, সুপুরুষের উদ্দেশে লেখা। সরি, মেসেজটি ভুল নম্বরে চলে এসেছে। একদিন রাজা আর রানি মিলে ঠিক করলেন, তাঁরা মোবাইল ফোনের বদলে পায়রার পায়ে চিঠি বেঁধে পরস্পরকে পাঠাবেন। রানির পায়রা পরদিন গেল রাজার কাছে। কিন্তু পায়রার পায়ে কোনো চিঠি ছিল না। রাজা রেগেমেগে ফোন করলেন, রানিকে। রানি বললেন, ‘দূর বোকা, ওটা তো মিসড কল ছিল।’ একটি কলসেন্টারে রাতের বেলা ফোন এল।: হ্যালো, এটা কি ৩২৩৮৯৭?: না। রং নম্বর।: সরি। এত রাতে আপনাকে বিরক্ত করলাম।: ইটস ওকে। আমাকে এমনিতেই এখন ঘুম থেকে উঠতে হতো। গভীর রাতে হঠাৎ এক ব্যক্তির মোবাইল ফোন বেজে উঠল।: হ্যালো।: হ্যালো, এইটা কোথায়?: (রেগে গিয়ে) এটা মঙ্গল গ্রহ।: মঙ্গল গ্রহের কোন জেলায়?