ক্বণনের আবৃত্তি অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন ক্বণনের সনদ বিতরণ ও আবৃত্তি অনুষ্ঠান আজ বিকেল সাড়ে চারটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন কবি অসীম সাহা। বিশেষ অতিথি থাকবেন আবৃত্তি শিল্পের গবেষক শাহাদাৎ হোসেন ও কবি অঞ্জনা সাহা। একক আবৃত্তি পরিবেশন করবেন ভারতের বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সংগঠনের ৬৭তম আবৃত্তি কর্মশালার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি