ক্বণনের আবৃত্তি কর্মশালা ৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালা আগামী ৯ ডিসেম্বর বিকেল ৩টায় চেরাগী পাহাড়ের কদম মোবারক এম. ওয়াই বিদ্যালয়ে (লুসাই ভবনসংলগ্ন ) শুরু হবে ।এই প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, মাইক্রোফোনের ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠ, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চট্টগ্রামসহ দেশের অভিজ্ঞ আবৃত্তি প্রশিক্ষকেরা এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। নবম থেকে তদূর্ধ্ব শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যে বাতিঘর (চেরাগী পাহাড়), কথাকলি (মোমিন রোড), আলমগীর ব্রাদার্স (মোমিন রোড), প্রথমা (স্প্রিং টাওয়ার জামালখান) কারেন্ট বুক সেন্টার (নিউ মার্কেটের বিপরীতে), কে ওয়ার্ল্ড (গুলজার টাওয়ার দ্বিতীয়তলা, চকবাজার), থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।