ক্বণনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্বণনের অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের শিল্পীরা
ক্বণনের অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের শিল্পীরা

আবৃত্তি, কথামালা, গান ও সনদ বিতরণ। ৪ ডিসেম্বর বিকেলে নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কথামালা ও স্বরশৈলীর এ অনুষ্ঠানের আয়োজন করে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। সংগঠনের ৬২ ও ৬৩তম ব্যাচের আবৃত্তি কর্মশালার সনদ বিতরণ এবং ৬৪তম ব্যাচের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আয়োজনের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একুশে টিভির বার্তা সম্পাদক মজুমদার জুয়েল। ক্বণন সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাচিক শিল্পী অরুণ ভদ্র। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সদস্য সৌভিক চৌধুরী। আলোচনা সভা শেষে আবৃত্তি কর্মশালায় উত্তীর্ণ ৪৯ জনকে সনদ বিতরণ করেন অতিথিরা।
দ্বিতীয় পর্বে ছিল কবিতা ও গান পরিবেশনা। শুরুতেই মোসতাক খন্দকারের গ্রন্থনা ও নির্দেশনায় ‘ফিরে যাব বিশ্বাসের পৃথিবীতে’ শিরোনামের বৃন্দ আবৃত্তিতে অংশ নেন সংগঠনের শিক্ষার্থীরা। এরপর একক আবৃত্তি করেন আমন্ত্রিত শিল্পী মজুমদার জুয়েল ও অরুণ ভদ্র। এ ছাড়া সংগঠনের মোসতাক খন্দকার, হিমাদ্রী রাহা, রুম্মান মাহমুদ, সৌভিক চৌধুরী, তৃষা সেন, সাদেক রিপন ও রাশেদুল ইসলাম একক আবৃত্তি করেন। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন সৌভিক চৌধুরী ও তৃষা সেন । সবশেষে রাশেদুল ইসলাম পরিবেশন করেন ‘আমি শুনেছি সেদিন’ শিরোনামের গানটি। এ গানের সঙ্গে তৃষা সেনের আবৃত্তি মুগ্ধ করে দর্শকদের।