ক্বণনের প্রশিক্ষণ কর্মশালা ১২ আগস্ট থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন ক্বণনের আয়োজনে আবৃত্তি ও সংবাদপাঠের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আগামী ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে। ওই দিন বিকেল তিনটায় চেরাগি পাহাড়স্থ কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে (৩য় তলায়) কর্মশালার ক্লাস শুরু হবে। ইতিমধ্যে শুরু হয়েছে ভর্তির কার্যক্রম।

ভর্তি ফরম সংগ্রহ করা যাবে বুকমার্ক (চেরাগি পাহাড়) ও কারেন্ট বুক সেন্টার (নিউ মার্কেটের বিপরীতে) থেকে। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৭২২৪৪৬৩৬২)। বিজ্ঞপ্তি