ক্বণনের প্রশিক্ষণ কর্মশালায় ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি অঙ্গন ক্বণনের আয়োজনে আবৃত্তি ও সংবাদপাঠের ওপর তিন মাসব্যাপী আবৃত্তি ও সংবাদপাঠ প্রশিক্ষণ কর্মশালার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১১ মার্চ শুক্রবার বিকেল তিনটায় চেরাগি পাহাড়ে কদম মোবারক এম. ওয়াই স্কুলে (লুসাই ভবন সংলগ্ন) ক্লাস শুরু হবে।
এই প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, স্বর মাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠ, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। নবম শ্রেণি থেকে যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণের জন্য চেরাগি পাহাড়ের বুকমার্ক ও নন্দন, জামাল খানের প্রথমা, নিউমার্কেটের বিপরীতে কারেন্ট বুক সেন্টার থেকে বিনা মূল্যে ফরম সংগ্রহ করতে পারবে। বিস্তারিত জানার জন্যে ০১৮১৫৫০৬৭০৯ ও ০১৮৪০০০৮৬৪৭ যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।