ক্বণনের সনদ প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্বণন আবৃত্তি অঙ্গন তাদের ৫৮তম কর্মশালার সনদ বিতরণ উপলক্ষে ১৮ মে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজন করেছিল আবৃত্তি সন্ধ্যার।এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। মোসতাক খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি ও নাট্যকার অভীক ওসমান এবং আবৃত্তি শিল্পী শামসুজ্জোহা। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক মুজিব রাহমান, ইলু ইলিয়াস, আবৃত্তিকার অরুণ ভদ্র এবং কুতুব হেলালি। অরুণ দাশগুপ্ত বলেন, ‘কবির আত্মমগ্নতা অন্যের কাছে পৌঁছে দেওয়ার শিল্পই আবৃত্তি। আবৃত্তি না হলে মহত্ সাহিত্যগুলো পেতাম না।’ কর্মশালা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখা বা প্রশিক্ষণ ছাড়া পেশাদারিত্ব অর্জন সম্ভব নয়।’ আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি আবৃত্তি কর্মশালায় উত্তীর্ণ ৪৮ জনকে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি সন্ধ্যায় মোসতাক খন্দকারের গ্রন্থনা ও নির্দেশনায় ‘আসুন, বিদ্রোহ করি’ শীর্ষক বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করে কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। একক আবৃত্তিতে অংশগ্রহণ করেন মোসতাক খন্দকার এবং শামসুজ্জোহা, হিমাদ্রী রাহা, রুম্মান মাহমুদ, সৌভিক চৌধুরী, সোলায়মান মাহিন প্রমুখ।