ক্বণনের ‘কবিতা চট্টগ্রাম’ আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন
ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে সম্পন্ন হলো ‘কবিতা চট্টগ্রাম’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতা। চেরাগী পাহাড়ের কদম মোবারক এমওয়াই স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতারের সাবেক মুখ্য ঘোষক ফজল হোসেন, আবৃত্তিকার ও প্রশিক্ষক মোসতাক খন্দকার এবং দিগন্ত টিভির ব্যুরো প্রধান ও প্রশিক্ষক গোলাম মাওলা।শিক্ষার্থী ও পেশাজীবীদের অংশগ্রহণে তিনটি বিভাগে এ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু বিভাগে যথাক্রমে আহমেদ ওয়াহিদ, স্বাগতা বড়ুয়া ও রাফিয়া বিনতে আলম, ক-বিভাগে মো. ইরফানউদ্দিন, শাফিন মাহমুদ ও জয়দীপ চৌধুরী এবং গ-বিভাগে রকিবুল হাসান ভূঁইয়া, আবীর বড়ুয়া ও মো. সাইদুল আলম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে বিজয়ীদের আগামী শুক্রবার বিকেল চারটায় কদম মোবারক এমওয়াই স্কুলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।