প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালগাছ সবকিছু ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে। তবে যদি বলা যায়, ক্যাকটাস এক পায়ে দাঁড়িয়ে...। শুনতে কি খুব খাপছাড়া ঠেকছে? দ্য কারডন ক্যাকটাসের বহর দেখলে অবশ্য ক্যাকটাস নিয়ে এমন পঙিক্ত বেশ জুতসই-ই লাগতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে এক জাতের ক্যাকটাসের দেখা মেলে। বেঢপ লম্বামতো সেই প্রজাতির নাম দ্য কারডন ক্যাকটাস। লম্বায় এই উদ্ভিদ বাড়তে পারে ৭০ ফুট পর্যন্ত। মানে ছোটখাটো তালগাছই একটা। আর এই উচ্চতার ফলেই দ্য কারডন ক্যাকটাসকে দুনিয়ার সবচেয়ে বড় ক্যাকটাসের মর্যাদা দেওয়া হয়। ক্যাকটাসের এই প্রজাতির ওজন হতে পারে সর্বোচ্চ ২৫ টন। আর এই উদ্ভিদগুলো সাধারণত বেশ দীর্ঘায়ু হয়, বাঁচে ৩০০ বছর পর্যন্ত।