প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইটা কী দিলা?’ ভাতের প্লেটের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে বলল রাতুল।
‘কেন, মাছের কাঁটা।’ তার মায়ের উত্তর।
: মাছের কাঁটা কেন? আমি বিড়াল নাকি?
: তাই তো শুনলাম।
: মানে!
: তোর বন্ধু আবিরই তো বলল, তুই নাকি সারা দিন চেহারা ‘ক্যাটফেস’ বানিয়ে বসে থাকিস। ফেসবুকে ক্যাটফেস–মার্কা সেলফি আপলোড দিস। স্ট্যাটাসে, কমেন্টে, চ্যাটবক্সে কোলন থ্রি (:3) ইমো দিয়ে ভাসিয়ে দিস!
: এর সঙ্গে মাছের কাঁটার সম্পর্ক কী?
: পরীক্ষা করার জন্য দিলাম আরকি! আসলেই বিড়াল হয়ে গেছিস কি না।
অতঃপর রাতুল তার মাকে সদাপরিচিত ক্যাটফেস উপহার দিয়ে হাত ধোয়ায় মনোযোগ দিল।