ক্যাটরিনার বিয়ের কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনুষ্ঠানসূচি
তারিখ: .../.../...
রোজ: ...বার
সময়: দুপুর ১:০৫ মিনিট
স্থান: কনের বাড়ি
বিবাহ: দুপুর ১:৩০ মিনিট
প্রীতিভোজ: দুপুর ২:০০ মিনিট
বিশেষ আকর্ষণ:
স্টেজ পারফরম্যান্স হিসেবে থাকবে
আইটেম সং ‘চিকনি চামেলি’ ও
‘শিলা কি জাওয়ানি’ পরিবেশনা।

জনাব/জনাবা,
পরম করুণাময়ের অশেষ মেহেরবানিতে আসছে .../.../..., রোজ ...বার, আমার কন্যা ক্যাটরিনা কাইফের সঙ্গে ...নিবাসী জনাব ...-এর পুত্র ...-এর সাথে শুভবিবাহের দিন ধার্য করা হইয়াছে।
উক্ত বিবাহ অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করিতেছি।

শুভেচ্ছান্তে
সুজানা টারকোট

অভ্যর্থনায়: মেলিসা, সোনিয়া ও ইসাবেল (কনের ছোট বোন)

সম্প্রতি বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘আমি চাই, বিশ্বের সবাই আমার বিয়েতে উপস্থিত থাক।’ (সূত্র: প্রথম আলো, ১৭ আগস্ট ২০১৫) বিশ্বের সবাইকে দাওয়াত দিতে হলে নিশ্চয়ই অনেক বিয়ের কার্ড ছাপাতে হবে এই অভিনেত্রীকে। বাংলাদেশে তাঁর ভক্তদের জন্য বিয়ের কার্ডটা কেমন হতে পারে? ডিজাইন করে কিছু খরচ বাঁচিয়ে দিল রস+আলো।

লেখা: মোস্তফা মনোয়ার

* ক্যাটরিনার পাত্র কে হবেন, তা অনেকেই জানেন। তবে লজ্জার মাথা খেয়ে নামটি এখনো প্রকাশ করতে পারেননি পাত্রী নিজে। তাই আমরাও পাত্রের নাম ঊহ্য রাখলাম। চাইলে নিজের নামটি বসিয়ে সুখ লাভ করতে পারেন।