ক্যাডেট পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ মে। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা। দূর থেকে দেখে দৌড়ে এসে একে অন্যের সঙ্গে আলিঙ্গন করছেন। সবার চোখে-মুখে আনন্দ। বলছিলাম ২০০১ সালে বাংলাদেশের দশটি ক্যাডেট কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কথা। ১২ মে ১১তম ব্যাচের জন্মদিন উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়েছিল ঢাকার একটি রেস্তোরাঁয়।কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এর পরই ছিল ১০টি ক্যাডেট কলেজের ২০০১ থেকে ২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে লেজার শো। পুনর্মিলনী অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল নিজেদের পরিবেশনায় গান, কৌতুক ও দলীয় নাচ। সবশেষে ডিজে সনিকার বাজানো গানের সঙ্গে নেচে-গেয়ে পুনর্মিলনী উদ্যাপন করেন প্রাক্তন ক্যাডেটরা।