ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 কলেজ অ্যাডজুট্যান্ট স্যার হাউস স্টাফ এক সার্জেন্টকে ডেকে বললেন, ‘একটু আগেই একটা ফোন পেলাম, ক্যাডেট শমসেরের দাদা নাকি মারা গেছেন। তাকে গিয়ে দুঃসংবাদটা জানাও আর আমার সাথে দেখা করতে বলো। তবে অবশ্যই মৃত্যুসংবাদটা সরাসরি না বলে একটু কৌশলে বলবা।’
প্যারেড গ্রাউন্ডে গিয়ে সবার সামনে এসে দাঁড়ালেন সার্জেন্ট। বললেন, ‘সমাবেশ, ফল ইন করো! এবার যাদের যাদের দাদা জিন্দা আছেন, তারা সবাই দুই কদম এগিয়ে এসো। শমসের, তুমি বাদে।’
 রুমে মুঠোফোন রাখার অপরাধে এক ক্যাডেটের বিচার চলছিল। তাকে কৈফিয়তের জন্য ডাকা হলো ঠিকই কিন্তু তার কৈফিয়ত বিচার কমিটির মনঃপূত হলো না। কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দিয়ে অধ্যক্ষের অফিস থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছিলেন এক শিক্ষক। তাঁর এক সহকর্মী জিজ্ঞেস করলেন, ‘ঘটনা কী? হাসছেন কেন?’ শিক্ষক বললেন, ‘হা হা হা! এইমাত্র দারুণ মজার একটা গল্প শুনে এলাম।’
: তাই নাকি? বলুন তো গল্পটা, শুনি।
: মাথা খারাপ! একটু আগে এই গল্পটা যে বলেছে তাকে কলেজ থেকেই বহিষ্কার করে দিয়েছি!