ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁঁকা: আসিফুর রহমান
আঁঁকা: আসিফুর রহমান

সিলেট ক্যাডেট কলেজের একজন স্টাফ ছিলেন। তাঁর ক্রিকেট-জ্ঞান ছিল বলে বেড়ানোর মতো। ক্রিকেট টুর্নামেন্টের সময় মাঠে তাঁর হাউসের ক্যাডেটদের উৎসাহ দেওয়ার জন্য একটাই কথা বলতেন, ‘আরমান, ঠেকাইয়া খেল, ক্রিজে থাকলে রান আসবেই...জামান, ঠেকাইয়া খেল, ক্রিজে থাকলে রান আসবেই...!’
ব্যাটিংয়ে তখন রেজা, এক বলে লাগবে ছয় রান। ওই স্টাফ তখনো চিৎকার করে উঠলেন, ‘রেজা ঠেকাইয়া খেল, ক্রিজে থাকলে রান আসবেই...!’

এক সিনিয়র ক্যাডেট তাঁর এক জুনিয়র ক্যাডেটকে ডেকে বললেন, ‘সুমন, আমার রুলারটা হারিয়ে গেছে, কাল ম্যাথ পরীক্ষা, একটা রুলার নিয়া আসো তো।’ সুমনেরও রুলার না থাকায় সে তার জুনিয়র এক ক্যাডেটের কাছ থেকে একটা রুলার নিয়ে এল। সিনিয়র ভাই বললেন, ‘কার রুলার এটা?’ সুমন বলল, ‘জুনিয়র একটা ছেলের কাছ থেকে আনছি।’ বড় ভাই সঙ্গে সঙ্গে গর্জে উঠে বললেন, ‘তোমার লজ্জা নাই? তুমি জুনিয়রের কাছ থেকে রুলার নাও!’