ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*
স্টাফের হাতে শাস্তিপ্রাপ্ত ক্যাডেটদের নামের তালিকা এল। সেই তালিকায় শাওনের নাম দেখতে পেয়ে অবাক হলেন তিনি। ভাবলেন, শান্তশিষ্ট ক্যাডেট শাওনের তো তেমন কিছু করার কথা না।
তাই শাওনকে ডেকে বললেন, ‘কী করেছিলে তুমি?’ শাওন বলল, ‘স্টাফ, আমি করিইনি এমন একটা কিছুর জন্যই আমাকে শাস্তি দেওয়া হয়েছে!’ স্টাফ বললেন, ‘আমিও সেটাই ভেবেছিলাম, তা কী করোনি তুমি, যেটার জন্য তোমাকে ফাঁসানো হয়েছে?’ শাওনের জবাব, ‘স্টাফ, হোমওয়ার্ক!’
*
জ্বরের জন্য ক্যাডেট কলেজ হাসপাতালে গিয়ে মেডিকেল অফিসার স্যারের জন্য অপেক্ষা করছিলাম। ছোট্ট একটা মেয়েকেও দেখলাম স্যারের রুমের সামনে অনেকক্ষণ ধরে বসে আছে। ভাবলাম, কলেজের কোনো স্টাফের মেয়ে হয়তো ডাক্তার দেখাতে এসে বসে আছে। বিরক্ত হয়ে একসময় বললাম, ‘স্যার একটা ফাঁকিবাজ লোক! এতক্ষণ ধরে আমাদের বসিয়ে রেখেছে!’

মেয়েটি বলল, ‘আমি কে জানেন?’
আমি বললাম, ‘না। কে?’

.
.

‘আমি আপনার স্যারের মেয়ে।’ মেয়েটি চোয়াল শক্ত করে জবাব দিল।
জিজ্ঞেস করলাম, ‘আমি কে জানো?’
মেয়েটি বলল, ‘না।’
আমি হাঁফ ছেড়ে বললাম, ‘জানার দরকার নেই!’ বলেই দ্রুত সেখান থেকে চলে এলাম!
*
দুই ক্যাডেট গল্প করছিল—
: চমৎকার একটা ব্যাপার। নিউটন আপেলগাছের নিচে বসলেন, তাঁর মাথায় একটা আপেল পড়ল আর তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললেন।
: আর আমরা কিনা গাছতলায় না গিয়ে ক্লাসে বসে আছি। আফসোস! আফসোস!