ক্যাডেট রস
* কলেজ স্টাফ মোস্তাফিজ ক্যাডেট রহমানকে ডেকে বললেন, ‘এই, তুমি কি দেখোনি ক্যাডেটদের বাঁয়ে যেতে নিষেধ লেখা আছে?’
ক্যাডেট রহমান বলল, ‘জি স্টাফ, দেখেছি। কিন্তু আপনাকে দেখিনি!’
* কোনো সিনিয়র ক্যাডেট যখন ধমক দিয়ে জিজ্ঞেস করেন, ‘এই বেয়াদপ, কী বললে তুমি?’ তার মানে হচ্ছে তখন তিনি জুনিয়র ক্যাডেটকে আগের কথাটা বদলে ফেলার জন্য সুযোগ দিয়েছেন!
* : তোমরা গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছ?
: জি না, স্যার!
: সত্যি করে বলো, পরে জানতে পারলে কিন্তু কলেজ থেকে বের করে দেব।
: না স্যার, আমরা খাইনি।
: দেখো, আমরা কিন্তু সব রুম চেক করব, কারও রুমে যদি বাকল বা বিচি পাই, তাহলে কিন্তু খবর আছে!
: সমস্যা নেই, সব বাইরে ফেলে দিয়েছি।
* : দুই ঘণ্টা ধরে কলেজের অধিনায়ক ভাইয়া তোদের কী বললেন?
: ভাইয়া যে কম কথার মানুষ, সেটাই বুঝিয়ে বললেন।
* প্রথম দিন প্যারেড গ্রাউন্ডে যেতেই অধিনায়ক জোরে চিৎকার করে উঠলেন, ‘প্যারেড, সাবধান হবে সাবধান!’
আমি চারদিকে তাকালাম, প্যারেড আবার কার নাম?