ক্যাডেট রস

* : স্যার, আমি রাতে ডাব চুরি করিনি!
: মিথ্যা বোলো না! আমাকে এ ব্যাপারে কয়েকজন ক্যাডেট সাক্ষ্য দিয়েছে, যারা তোমাকে কাল রাতে ডাবগাছে উঠতে দেখেছে।
: ওহ্, এই ব্যাপার! স্যার, কলেজে আরও ২৯৮ জন ক্যাডেট আছে, ওরা কিন্তু সাক্ষ্য দেবে যে ওরা আমাকে ডাব চুরি করতে দেখেনি।
* সার্জেন্ট রহিম স্টাফের কাছে দুই ঘণ্টা কড়া রোদে শাস্তি খেয়ে এসেও হাসাহাসি করছিল ক্যাডেট তানিম ও শাওন। তাদের রুমমেট সামির তো অবাক, ‘কী রে, দুই ঘণ্টা ধরে রহিম স্টাফ কড়া রোদের মধ্যে তোদের এত দৌড়ঝাঁপ করালেন, তারপরও তোরা এত খুশি কেন?’
তানিমের জবাব, ‘রহিম স্টাফের ওপর মেজাজ খারাপ ছিল, সে জন্যই তাকে দুই ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রেখেছি। এখন ঘামতে ঘামতে বাসায় যাচ্ছেন। বুঝুক মজা!’
* : বলো তো, রবীন্দ্রনাথের চুল এত লম্বা ছিল কেন?
: কেন আবার! তিনি ক্যাডেট ছিলেন না বলে।
* ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার দুই-তিন বছর পর ক্যাডেট জায়েদ চারটা ডাব নিয়ে অমল স্যারের বাসায় গিয়েছিল। কলেজ লাইফে তিনিই ছিলেন জায়েদের কাছে জমের মতো। জায়েদ ডাবগুলো রাখতে রাখতে বলল, ‘স্যার, কলেজ লাইফে একবার আপনার বাসার ডাব গাছ থেকে চারটা ডাব চুরি করেছিলাম!’
: তো ডাব নিয়ে এলে কেন? এত দিনে তো সেটা ঝুনা নারকেল হয়ে যাওয়ার কথা!