ক্যাডেট রস

কলেজ স্টাফ সার্জেন্ট করিম ক্যাডেট শামীমকে বললেন, ‘তুমি নাকি ক্যাডেট জামানকে কুকুর বলেছ?’
: কী বলেছি?
: তুমি তাকে বলেছ, ‘তুই একটা কুকুর’?
: ও আচ্ছা, পুরোটা শেষ করতে পারিনি তো, স্যার! প্যারেডের ঘণ্টা পড়ে যাওয়ায় তাড়াতাড়ি প্যারেডে চলে এসেছিলাম। ভেবেছিলাম, ফিরে গিয়ে বাকিটা বলব।
: কী বলবে?
: বলব...পুষতে পারিস।
* কলেজের একজন প্রশিক্ষক স্টাফ জিজ্ঞেস করলেন, ‘ক্যাডেটদের মাথাব্যথা কী নিয়ে?’
এক ক্যাডেট জবাব দিল, ‘ক্যাডেটদের নিয়ে কলেজ স্টাফদের কী এত মাথাব্যথা, সেটা নিয়েই।’
* বন্ধু রানাকে জিজ্ঞেস করলাম, ‘বড় হয়ে কী করবি রে?’
রানা হতাশ গলায় বলল, ‘ওপর থেকে কর্তৃপক্ষ যে হারে চাপ দিচ্ছে, বড় হব কী করে, সেটাই তো ভেবে পাচ্ছি না!’
* আজিজ স্যার ব্ল্যাকবোর্ডে লিখলেন, ‘সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ তারপর জিজ্ঞেস করলেন, ‘কথাটা কে বলেছেন, কবে বলেছেন?’
ক্যাডেট জনি বলল, ‘স্যার, আপনি বলেছেন, কিছুক্ষণ আগেই।’
* এক ক্যাডেট তার এক বন্ধুকে বলছিল, ‘ক্যাডেটরা ডিনার টাইমে ডিনার ড্রেস পরে, পিটির টাইমে পিটি ড্রেস পরে, গেমস টাইমে গেমস ড্রেস পরে, প্রেয়ার টাইমে প্রেয়ার ড্রেস পরে, ঘুমানোর টাইমে স্লিপিং ড্রেস পরে...।’
বন্ধুটি বলল, ‘তাহলে কি ক্যাডেটরা যখন কিছু করে না, তখন তারা কিছুই পরে না?’
একদিন এক ক্যাডেটকে মাথা নিচু করে প্যারেড করতে দেখে কলেজ প্রিফেক্ট চিৎকার করে উঠলেন। বললেন, ‘এই রিমন, সামনে তাকিয়ে প্যারেড করতে পারো না?’
আরেক দিন ওই ক্যাডেটকে প্যারেডের সময় হোঁচট খেতে দেখে আবার চিৎকার করলেন, ‘এই রিমন, নিচে তাকিয়ে প্যারেড করতে পারো না?’