ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

l সিনিয়র ক্যাডেট জসিম ভাই আমাদের ব্যাচমেট ক্যাডেট রহমানকে বললেন, ‘রহমান, তোমার কাছে ভালো কোনো গল্পের বই আছে?’
রহমান কণ্ঠে হালকা বিরক্তির ভাব এনে বলল, ‘আছে।’
জসিম ভাই হালকা ধমকের সুরে বললেন, ‘সিনিয়রদের সঙ্গে এভাবে কথা বলতে হয় না, রহমান! তোমার কাছে কোনো গল্পের বই আছে?’
‘জি না, ভাইয়া, আমার কাছে কোনো গল্পের বই নেই।’
l : ক্যাডেট কলেজে যে পরিমাণ ফাঁকিবাজি করছ, কী নিয়ে যাচ্ছ এখান থেকে?
: চার বছর পরপর রি-ইউনিয়নে এখানে এসে স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ।
l খালেদ স্টাফ বললেন, ‘এটা কার?’ ক্যাডেট শাহাদাত বলল, ‘ইটস মাইন, স্টাফ।’
‘এটা মাইন না। মাইন দেখতে গোল। এটা বইয়ের ব্যাগ। আমি জিজ্ঞেস করেছি, এটা কার।’
শাহাদাত বলল, ‘ইটস মাইন। আপনি চাইলে দেখতে পারেন। এতে আমার নাম লেখা বইও আছে।’

l সিলেট ক্যাডেটের জায়েদকে রাজশাহী ক্যাডেটের রায়হান জিজ্ঞেস করল, ‘তোদের ক্যাডেট কলেজে একটা ডাব চুরি করতে কয়জন ক্যাডেট লাগত?’

: অন্তত সাতজন। একজন গাছে উঠত, দুজন পাহারা দিত, তিনজন খেত আর সাব্বির স্যারদের কাছে ধরা পড়ত।

l পাশের বাজার থেকে খাওয়াদাওয়া করে ফিরে আসতেই হাতেনাতে ধরা পড়লাম স্টাফের কাছে। আমাদের নিয়ে যাওয়া হলো অ্যাডজুট্যান্ট স্যারের কাছে। তিনি জানতে চাইলেন, ‘কী, কত টাকা ছিল তোমার সঙ্গে?’

ভাবলাম, ধরা যখন পড়েইছি, স্বীকার তো করতেই হবে। যেহেতু পকেটে টাকা রাখা নিষেধ, তাই টাকার পরিমাণ কমিয়ে বললাম, ‘স্যার, পাঁচ টাকা। বাসা থেকে আসার সময় পকেটের চিপায় থেকে গিয়েছিল।’

স্যার বললেন, ‘কী খেয়েছিলে?’

: একটা শিঙাড়া।

: কিন্তু ওখানে তো শিঙাড়ার দাম ছয় টাকা।

: সরি স্যার, কোকের সঙ্গে দাম দিয়েছিলাম তো, তাই ঠিক খেয়াল করিনি, শুধু শিঙাড়ার দাম কত।