ক্যাথে প্যাসিফিকের ইফতার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংভিত্তিক বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিকের টিকিট বিক্রয়কারী চট্টগ্রামের শীর্ষ ২৫টি ট্রাভেল এজেন্সির কর্ণধারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সম্প্রতি নগরের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিমান সংস্থার চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী আনিসুর রহমান জানান, ক্যাথে প্যাসিফিক বাংলাদেশ থেকে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। হংকংয়ের ভিসা–প্রক্রিয়ার জন্য এই বিমান সংস্থার কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। বিজ্ঞপ্তি।