প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে বিভিন্ন দেশে উদ্যাপিত হচ্ছে। বাংলাদেশেও করা হচ্ছে নানা আয়োজন। আজ ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা সমিতি এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘পিংক রিবন ডে’ নামের এই অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা সমিতির পরামর্শক চিকিৎসক, ক্যানসার বিশেষজ্ঞ ও ক্যানসারে আক্রান্ত নিবন্ধিত ব্যক্তিরা আসবেন। এই অনুষ্ঠান উদ্বোধন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব শেখ গোলাম ফারুক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের প্রধান সারওয়ার আলম, আরজে শ্রিয়া সর্বজয়াসহ অনেকেই এতে উপস্থিত থাকবেন।