ক্যানসার প্রতিরোধে তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমু পরিবহনের আয়োজনে ৬৪ জেলায় অনুষ্ঠিত হয় ক্যানসারবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোলা
হিমু পরিবহনের আয়োজনে ৬৪ জেলায় অনুষ্ঠিত হয় ক্যানসারবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোলা

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও সব জেলা শহরে ক্যানসার সম্পর্কে প্রচারণার কাজ করেছে হিমু পরিবহন (www.fb.com/HimuParibahan)। তরুণদের এই সংগঠনটি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের দ্বারা পরিচালিত হয়।
হিমু পরিবহনের সমন্বয়ক জুবায়ের কবির জানান, ‘হিমু পরিবহন সারা দেশে ৭০টি শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। আমরা হুমায়ূন আহমেদের নামে একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি।’
এই আয়োজনের মধ্যে ছিল ক্যানসার সচেতনায় লিফলেট বিতরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা।