ক্যানসার রোগীদের চিকিৎসায় তহবিল সংগ্রহে চেতনার কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বন্দর এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন চেতনার উদ্যোগে গত ২৫ মার্চ বন্দর রিপাবলিক ক্লাবে ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় তহবিল সংগ্রহে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট উদ্বোধন করেন উপপুলিশ কমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারী। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ জামালের সভাপতিত্বে ও মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নুরুল আলম, ইকবাল আলী আকবর, মোহাম্মদ ইলিয়াছ, হাসান মুরাদ, মোহাম্মদ হাসান, দিদারুল আলম, সালাউদ্দিন, বরকত উল্লাহ প্রমুখ।
সভা শেষে উপপুলিশ কমিশনার ক্যানসারে আক্রান্ত রোগীর অভিভাবকদের কাছে চেক হস্তান্তর করেন। এরপর শুরু হয় কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী রাজীব ভট্টাচার্য, পলি শারমিন, প্রেম সুন্দর, ফাল্গুনী মজুমদার, সানি এবং ব্যান্ড দল সাসটেইন, রিসেন্ট ও মিলেনিয়াম। বিজ্ঞপ্তি।