ক্যান্ট. পাবলিক কলেজে এবারও শতভাগ পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীরা এ বছরও শতভাগ পাসের গৌরব অক্ষুণ্ন রেখেছে। বিজ্ঞান বিভাগে ৮৫ জনের মধ্যে ৮০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ জনের মধ্যে ২০ জন এবং মানবিকের একজন জিপিএ-৫ পেয়েছে। গত নয় বছর ধরে এ শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার শতভাগ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের পেছনে মূল ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা এবং অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা।