ক্যাফে ৩১-এ পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাজীর দেউড়ির অ্যাপোলো শপিং সেন্টারে স্থাপিত ক্যাফে ৩১-এ ২৫ ডিসেম্বর পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ক্লাবের শতাধিক সদস্য ও তঁাদের পরিবারের সদস্যরা ২৫ ধরনের পিঠা নিয়ে উপস্থিত হন। পিঠা পরিবেশনার পাশাপাশি ছিল গান, কবিতা ও আড্ডা। অনুষ্ঠানে ক্লাবের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন ব্যাচের আরও অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী উৎসবের আমেজে মেতে ওঠেন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল হান্নান, সাইফুদ্দিন, সরওয়ার হোসাইন, শাহাজাহান চৌধুরী, কাজী ছানোয়ার আহমেদ, জহির উদ্দিন, ইশরাত দিনা, সুস্মিতা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাচ-৩১–এর সভাপতি রমিজ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ, সদস্য শাহাদাত হোসেন, এস এম সেলিম উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের আজীবন সদস্য মিজবাহ জাভেদ ও ফারহানা ইদ্রিস। বিজ্ঞপ্তি।