ক্যাবের বিভাগীয় ও মহানগর কমিটির মতবিনিময় সভা
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সরকারের সমালোচনা করে অবিলম্বে মূল্য কমিশন গঠনের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম শাখার নেতারা। ২৪ আগষ্ঠ নগরের চান্দগাঁও সিএসডিএফ মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাব চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটির এক মতবিনিময় সভায় বক্তারার এ দাবি জানান।
কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম মহানগর সভানেত্রী জেসমিন সুলতানা, মহানগর সাধারণ সম্পাদক অজয় মিত্র, ফজলুল গনি মাহমুদ, শাহনেওয়াজ আলী মির্জা, জানে আলম, সায়মা হক, হারুন গফুর ভুইয়া, ঝর্না বড়ুয়া, নাসিমা আলম প্রমুখ। সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ ভেজাল বিরোধী সচেতনতা সৃষ্টিতে ক্যাব চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানায় নতুন করে আহবায়ক কমিটি গঠনের জন্য দায়িত্ব বন্টন করা হয়। ওয়ার্ড ও থানা পর্যায়ে সচেতনতা সভা আয়োজন এবং তৃনমুল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে বেশ কয়েকটি কার্যক্রম গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।